একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রের দণ্ডজয়পুরহাটের আক্কেলপুরে এক এইচএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক কলেজছাত্রকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ছাত্রের নাম রুহুল আমিন (১৯)। গত বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী তাঁকে এ সাজা দেন। রুহুল আমিন পৌর সদরের হাস্তাবসন্তপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে এবং মুজিবর রহমান (এম আর) ডিগ্রি কলেজের ছাত্র। রুহুল আমিন গত বুধবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুনীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্ধ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কছির উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) মারা গেছেন। একই কারণে তাঁর ছেলে গিয়াস উদ্দিন (৩০) আহত হন। বুধবার সন্ধ্যায় ঘরের জানালার কাছে ঝুলে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নুরজাহান বেগম মারা যান। তাঁকে বাঁচাতে এসে গিয়াসউদ্দিন আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী প্রতিনিধিঘর পুড়ে ছাইবগুড়ার কাহালু উপজেলার ধানপূজা মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে কৃষক মজিবর রহমানের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, ধান, চাল ও টিনের ছাউনি পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেছেন। এলাকাবাসী অনেক চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দেওগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান ওই গ্রাম পরিদর্শন করেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিতফসিল ঘোষণাপটুয়াখালীর গলাচিপা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ মে নির্বাচন কমিশনের উপসচিব (পৌর) খুরশিদ আনোয়ারের স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তফসিল অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে। মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ভোট গ্রহণ আগামী ১২ জুন। এর আগে ২০০৬ সালের ১৬ এপ্রিল গলাচিপা পৌরসভার নির্বাচন হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিযোগাযোগ বিচ্ছিন্নগত বুধবার একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ভোলা বোরহানউদ্দিন পৌরসভার বিজয়নগর খালের ওপরের সেতু ভেঙে যায়। এতে দুই দিন ধরে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার মধ্যে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন এ দুই উপজেলার মানুষ বিকল্প পথে যাতায়াত করছে। সেতুর ভেঙে পড়া অংশ কার্গোর ওপর পড়লে এটি ডুবে যায়। তবে কোনো প্রাণহানি হয়নি। কার্গোর লোকজন পলাতক রয়েছেন। ভোলা প্রতিনিধিপুরস্কার বিতরণইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নড়াইল জেলার ৪০০ মেধাবী শিক্ষার্থী, নয়জন শ্রেষ্ঠ শিক্ষক এবং তিনজন শ্রেষ্ঠ কেয়ারটেকারকে পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী। নড়াইল প্রতিনিধি