একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন বছরের সাজা পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. জহুর মিয়া (২৭)। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, বন আইনে করা একটি মামলায় আদালত গত মাসে জহিরকে তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কালাপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।লাশ উদ্ধারখাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি বাজার ঘাট থেকে অন্তত ৩০০ গজ ভাটিতে চেঙ্গী নদীতে গতকাল শনিবার বেলা তিনটায় অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত-পাবাঁধা লাশ পাওয়া গেছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে অপর্ণা চৌধুরীপাড়ার লোকজন চেঙ্গী নদী পারাপারের সময় নদীর চরে একটি লাশ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। লাশের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সম্ভবত এক বা দুই দিন আগে লোকটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধিসর্বস্ব খুইয়েছেনঅজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ঢাকা থেকে বাড়ি ফেরা ছয় তরুণ। তাঁরা এখন অচেতন অবস্থায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকির্যাসাধীন। অচেতন হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে পড়ে থাকা ওই ছয় যুবককে গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার ছোনকা ও দশমাইল এলাকার লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে পাবনার বেড়া উপজেলার জহুরুল ইসলাম (৩৫), বগুড়ার সারিয়াকান্দির কাজলা গ্রামের মো. ফজলু (৩৫) এবং একই জেলার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের মো. বাদশা (২৮) জ্ঞান ফিরে পেয়েছেন। অজ্ঞান অপর তিনজনের পরিচয় পাওয়া যায়নি। শেরপুর (বগুড়া) প্রতিনিধিঅভিযোগপত্রলালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হত্যা মামলায় স্থানীয় যুবদলের পাঁচ নেতা-কর্মীসহ মোট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম আবু মনছুর মো. জিয়াউল হকের আদালতে গত বৃহস্পতিবার আদালত পরিদর্শক মশিউর রহমান এ অভিযোগপত্র পেশ করেন। অভিযোগপত্রে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আসলাম, একই ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, যুবদলের কর্মী মো. মাহাতাব, শরিফুল ইসলাম ও বাবুল মিয়া এবং স্থানীয় বাসিন্দা আবুল জব্বার, আপিয়ার হোসেন ও মমতাজ বেগম। এঁদের মধ্যে আসলাম, মাহাতাব ও জব্বার পলাতক। মমিনুল, শরিফুল ও বাবুল জেলহাজতে এবং আপিয়ার ও মমতাজ জামিনে রয়েছেন। লালমনিরহাট প্রতিনিধিঅস্বাভাবিক শিশুযশোরের কেশবপুরের একটি ক্লিনিকে গত শুক্রবার সকালে দুই মাথাবিশিষ্ট একটি শিশু জন্ম নিয়েছে। জন্মের পরপরই নবজাতকটি মারা যায়। জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের সমিত মজুমদারের স্ত্রী সীমা মজুমদার (২৫) সকাল পৌনে ১০টার দিকে শহরের কপোতাক্ষ ক্লিনিকে ভর্তি হন। সাড়ে ১০টার দিকে চিকির্যাসক আবুল কালাম আজাদ অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট ছেলেশিশুটি ভূমিষ্ঠ করান। নবজাতকের দুটি মাথা, চারটি চোখ, চারটি কান, দুটি নাক, তিনটি হাত ও দুটি পা ছিল। কেশবপুর (যশোর) প্রতিনিধি৩০ ঘর ছাইখুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে গতকাল শনিবার বেলা ১১টায় নিউ ফুডস নামের একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের পেছনে শ্রমিকদের বস্তিতে আগুনে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, জাবুসা গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বস্তির তিনটি ঘর, পাশে সাগর বেগমের ১৪টি, জাহাঙ্গীর হোসেনের চারটিসহ ৩০টি ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিনতুন কমিটিফরিদপুর চকবাজার কাপড়পট্টি দোকান ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন (২০১১-১৪) গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে দিল মো. দিনু সভাপতি ও দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের এক কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি স্বপন কুমার সাহা ও আবুল কাশেম মিয়া, সহসাধারণ সম্পাদক সুশান্ত কুমার সাহা ও সুভাষ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ পবন কুমার আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এস এম তানভীর খান। ফরিদপুর অফিস