একনজরে
হত্যার বিচার দাবিরংপুরে যুবদলের নেতা মোশাররফ হোসেনের (৩২) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার সকালে পীরগাছা উপজেলা যুবদল ইউএনও কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা ১১টায় পীরগাছা বাজারের বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কার্যালয় ঘেরাও করে। পরে ইউএনও দেবময় দেওয়ানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পীরগাছা (রংপুর) প্রতিনিধিতিনজনকে কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক ব্যবসার দায়ে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সকালে ইউএনও তৌফিক ইমাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন: উপজেলার ফুলবাড়ী গ্রামের আবদুল কাসেম (৪৮), পাহাড়পুর গ্রামের আনসারুল (৩০) ও সানপুর গ্রামের রিয়েল (২৫)। শুক্রবার রাতে পুলিশ চোলাই মদ ও গাঁজাসহ তাঁদের আটক করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জআলোচনা সভাগ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০১১ উপলক্ষে গত শনিবার লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে সুইড বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ‘নারী ও মেয়ে শিশুর শিক্ষা এখনই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম। বক্তব্য দেন আজিজুল হক বীর প্রতীক, ফেরদৌসী রহমান প্রমুখ। লালমনিরহাট প্রতিনিধিসমাবেশ-মানববন্ধনগোপালগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ১০৮ নম্বর বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। রোববার সকালে ওই স্কুলের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১ টার দিকে শিক্ষার্থী ও শিক্ষকেরা স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। গোপালগঞ্জ প্রতিনিধিডাকাত সন্দেহে ফরিদপুরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মিয়াপাড়া সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মাদারীপুরের শান্তিনগর গ্রামের জলিল কাজী (৩০), পানিছত্রা গ্রামের জরিপ হোসেন (২৮), মজুমদারকান্দি গ্রামের আজিজ শেখ (২৮) ও শরীয়তপুরের পালংয়ের নওয়াব সর্দার (৪৩)। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে চারটি ছ্যান ও একটি রাইফেলের ব্যানেট জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। ফরিদপুর অফিস