একনজরে
চাল উদ্ধাররাজশাহীতে বিক্রি না করে বাসায় মজুদ করার অভিযোগে ৭২ বস্তায় ওএমএসের তিন হাজার ৮৮০ কেজি চাল আটক করা হয়েছে। নগরীর মোল্লাপাড়া এলাকার এক ডিলারের বাসা থেকে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করেন। ডিলারকে না পেয়ে র্যাব তার ছোট ভাই আবদুল মালেককে আটক করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবাল্যবিবাহ রোধএকসঙ্গে দুই বোনের বিয়ে। একজন পড়ে পঞ্চম শ্রেণীতে, আরেকজন চতুর্থ শ্রেণীতে। দুপুর থেকেই মেয়ের বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন। তখনো দুই বরের আগমন ঘটেনি। এমন সময় রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও উপস্থিত হন। অবশেষে একসঙ্গে দুই বোনের বাল্যবিবাহ রোধ করা হলো। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে রংপুর শহরের মাহিগঞ্জ এলাকার শনিবাড়ী গ্রামে। নিজস্ব প্রতিবেদক, রংপুরকারাদণ্ডজয়পুরহাটের আক্কেলপুরে মাদক ব্যবসায়ীসহ চারজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী রোববার রাতে তাঁদের এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি খাতুন (৩০), হেলাল উদ্দিন (৩২), তালেব হোসেন (৫০) ও হেলাল হোসেন (৩৫)। তাঁদের বাড়ি আক্কেলপুর পৌর সদরের পশ্চিম হাস্তবসন্তপুর মহল্লায়। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিসারসহ ট্রাক আটকপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলীখালী সেতু এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার একটি ট্রাক থেকে ৩০ বস্তা সার উদ্ধার করেছে। এ সময় পুলিশ সার বহনকারী ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করেছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, সারগুলো যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজার থেকে মঠবাড়িয়ায় যাচ্ছিল। পিরোজপুর প্রতিনিধিহিটস্ট্রোকে মৃত্যুআবহাওয়া অধিদপ্তর রোববার চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এ দিন কৃষিকাজ করার সময় জীবননগর উপজেলার মাধবপুর ও বালিহুদা গ্রামের রহম মণ্ডল (৫২) ও সাইদুর রহমান (৩২) নামের দুই কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিসংঘর্ষে আহত ১৫কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কীর্তিনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। গত রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া অফিসগ্যাস অনুসন্ধানবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) একটি বিশেষজ্ঞ দল এক সপ্তাহ ধরে কিশোরগঞ্জের তাড়াইলে ধলা, জাওয়ার ও দামিহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্যাসের দ্বিমাত্রিক অনুসন্ধান করছে। বাপেক্স সূত্র জানিয়েছে, সম্ভাবনাময় গ্যাসের এ লাইনে নেত্রকোনার মদন উপজেলার ত্রিয়শ্রী থেকে তাড়াইলের বিভিন্ন এলাকায় এখন অনুসন্ধান করছেন। মদন, তাড়াইল ও নান্দাইল উপজেলার ৩২ কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি জাসদের জনসভানতুন সংবিধান প্রণয়ন, চট্টগ্রাম প্রদেশ বাস্তবায়নসহ দেশে নয়টি প্রদেশ করা, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট ও স্থানীয় সরকার শক্তিশালী করার দাবিতে কাল বুধবার লালদীঘি প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের চট্টগ্রামের নেতারা এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর জেএসডির সভাপতি আল্লামা মো. ইকবাল। এতে আরও উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জলিল হোসেন, ফেরদৌস চৌধুরীসহ অন্য নেতারা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম