একনজরে
মতবিনিময় সভাজয়পুরহাটের সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যপদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সভায় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস হুঁশিয়ার করে দিয়ে বলেন, অবাধ ও সুষুম নির্বাচন করতে প্রশাসন কখনো পিছ পা হবে না। যত বড় পেশিশক্তি আর কালো টাকার মালিক হোক না কেন, নির্বাচনে তাঁরা কোনো বিরূপ প্রভাব ফেললে ছাড় দেওয়া হবে না। প্রার্থীদের প্রতি তিনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জয়পুরহাট প্রতিনিধিপুরস্কার বিতরণমসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও সুপারভাইজারদের পুরস্কৃত করা হয়েছে। গত সোমবার ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় শাখা পুরস্কার বিতরণের এই আয়োজন করে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন। পুলিশ সুপার শাহারিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (প্রশাসন) মাসুদুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিখোলাবাজারের চালগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাইপাস মোড় থেকে গত রোববার রাতে খোলাবাজারের ৩৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক জাহেদুল ইসলাম ও হেলপার আল-আমিনকে আটক করা হয়। উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার আবদুল মান্নান ওই চাল তাঁর গুদামে মজুদ করে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য ট্রাকে বোঝাই করছিলেন। সুন্দরগঞ্জ থানার পুলিশ গিয়ে ট্রাক আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিগ্রেপ্তারের দাবিপটুয়াখালীর কলাপাড়ায় ভাড়াটে মোটরসাইকেলের চালক মিলন শিকদারের (২২) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাবলাতলা বাজারে এ সমাবেশ ও মিছিল হয়। এ ছাড়া ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের মোটরসাইকেলের চালক এবং সাধারণ জনগণ দিনভর কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেছে। গত শনিবার সকালে কলাপাড়া থানার পুলিশ একটি কালভার্টের পাশ থেকে মিলনের লাশ উদ্ধার করে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুফরিদপুরে বজ্রপাতে নিহত হয়েছেন দিনমজুর লুৎফর রহমান (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী পারভীন বেগম (৩০) ও মেয়ে মৌসুমী আক্তার (১০)। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান জানান, বজ্রপাতের সময় লুৎফর বাড়ির বারান্দায় স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে অবস্থান করছিলেন। বজ্রপাত হলে ঘটনাস্থলেই লুৎফরের মৃত্যু হয়। ফরিদপুর অফিসঅগ্নিকাণ্ডগোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। মুকসুদপুর থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের কুলকনা গ্রামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। গ্রামের বেগম খাতুন রান্না করছিলেন। এ সময় অসতর্কতাবসত আগুন লেগে যায়। এরপর একে একে ওই বাড়ির দুটি বসতঘর, দুটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। গোপালগঞ্জ প্রতিনিধি