একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান করে লুটবরগুনা সদর রোডের সোনিয়া সিনেমা হল এলাকায় ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়ি থেকে দুর্বৃত্তরা ৪৫ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতের খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করার পর দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনার সঙ্গে ওই বাড়ির এক গৃহপরিচারিকা ও পশ্চিম বরগুনা বস্তির বাসিন্দা বাবুল মিয়া জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।১৪৪ ধারানওগাঁর বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর মৌজার একটি বিরোধপূর্ণ জমিতে গত বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই জমি থেকে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার মামুন এ উদ্যোগ নেন। ইউএনওর নির্দেশে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় আশরাফুল কিবরিয়ার পক্ষ ও অভয় ওরাঁও নামের এক আদিবাসীর পক্ষের মধ্যে এ বিরোধ চলছে। নওগাঁ প্রতিনিধি।বিনা মূল্যে সেবাসিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়িতে গত সোমবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে এক হাজার ১০০ জনকে এ সহায়তা দেওয়া হয়। ১৫ জন চিকিৎসক তাঁদের সেবা দেন। এঁদের মধ্যে বি বি বডুয়া, মো. মামুনুর রশিদ, শেখ জুলফিকার আহম্মেদ, মো. জাহিদুল ইসলাম ও আরাফাত রহমান ছিলেন। এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম। বিজ্ঞপ্তি।