একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের যাবজ্জীবনশাহজাদপুরে চাঞ্চল্যকর মোজাম্মেল হত্যামামলার রায়ে পিতা-পুত্রসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তালগাছি পুরান ছোটটেপরী গ্রামের হাবিবুর রহমান (৭০), তাঁর ছেলে ইমরুল কায়েস ও মেয়ের জামাই আলিম (৩২)। ২০০৫ সালের ১ এপ্রিল মোজাম্মেলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী হাসিনা বেগম মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ অভিমানে বিষপানজয়পুরহাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে এক ছাত্রী বিষপান করেছে। শুক্রবার দুপুরে ওই ছাত্রী নিজ শয়নকক্ষে বিষপান করে। পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ছাত্রীর বাড়ি পাশের ক্ষেতলাল উপজেলার নওটিকা গ্রামে। সে এবার স্থানীয় বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই ছাত্রীর চাচা জানান, বিদ্যালয়ের মেধাবী ওই ছাত্রী ফলাফলের পর থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে চুপটি মেরে ঘরে বসে ছিল। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি‘রোগী বাঁচে না’ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় চরভদ্রাসনের ইউএনও আবদুর রশিদ বলেন, ‘পদ্মার ভাঙনরোধে এখনই কাজ শুরু করতে বলা হলেও বরাদ্দ নেই বলে জানায় পাউবো। তাদের বরাদ্দ যখন আসে, সে সময় নদী কানায় কানায় ভরে যায়। তখন অন্ধকারের মধ্যে পানিতে বোল্ডার ফেলা হয়। কয়েকটি ফেলে বলা হয়, ১০ হাজার ফেলেছি। আসলে বিগত দিনগুলোতে নদীভাঙন রোধে যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে, তা অনেকটা ক্যানসার রোগীর চিকিৎসার মতো। ব্যয় বেশি, কিন্তু রোগী বাঁচে না।’ ফরিদপুর অফিসকারবোঝাই ফেনসিডিলযশোরের মনিরামপুরে গত বৃহস্পতিবার সকালে জনতার সহায়তায় পুলিশ প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল-বোঝাই একটি প্রাইভেটকারসহ শফিকুল ইসলাম ওরফে ছালাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সকাল সাতটার দিকে একটি প্রাইভেটকার মনিরামপুর পৌরশহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে জ্বালানি ফুরিয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি পাশের একটি বাগানের ভেতর রেখে দুই ব্যক্তি জ্বালানির সন্ধানে বের হয়। কিন্তু লোকজনের মনে সন্দেহ হলে তারা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার এবং পরে পুলিশে খবর দেয়। মনিরামপুর (যশোর) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট চট্টগ্রাম নগরের গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একটি মুঠোফোন কোম্পানির বিশালাকৃতির বিলবোর্ড লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শামীম অদুদ (২৮)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বিকেল চারটার দিকে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে অদুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলবোর্ডের ওপরই আটকা পড়েন। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম