একনজরে
উদ্বোধনগাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এলাকায় গতকাল শনিবার ঝুঁকিপূর্ণ পথনারীদের সেবাকেন্দ্র (বারাকা) ড্রপইন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন করুণা কস্তা। বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বেনেডিক্ট আলো ডি রোজারিও, ব্রা রবিটি পিউরিফিকেশন, টঙ্গী পৌরসভার কাউন্সিলর নূরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাথী হান্না হালদার। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার মাফিয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া মোহনপুর গ্রামের পরিত্যক্ত একটি ভিটেবাড়ির আমগাছের ডালে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মাফিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, মাফিয়া আত্মহত্যা করেছেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিযুবলীগের কমিটিনতুন কমিটি গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা গণমিলনায়তনে জেলা যুবলীগ আয়োজিত কর্মিসভার সভাপতি নূরে আলম সিদ্দিকী এ ঘোষণা দেন। যুবলীগ সূত্র জানায়, জেলা যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন উপজেলায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ছয় সদস্যের দল গঠন করা হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবীর কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন তুহিন (২৪) নামের এক যুবক। গতকাল শনিবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তুহিন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল শহীদপাড়ার অধিবাসী ও সোহরাব হোসেনের ছেলে। তুহিনের বড় ভাই শাহীন জানান, তুহিন বন্ধুদের সঙ্গে শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে পাকশী পেপার মিল এলাকায় বিদ্যুৎ লাইনের পোল থেকে তার কেটে নিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন পোলের ওপর থেকে মাটিতে পড়ে যায়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিবগুড়ায় স্মরণসভাসম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে সংগঠনের প্রয়াত সভাপতি সালেকউদ্দিনের স্মরণসভার আয়োজন করা হয় গত শুক্রবার। স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মীর ইকবাল হোসেন, রহিম চৌধুরী, শ্যামল ভট্টাচার্য, আবদুল মতিন, মোস্তফা আলম, মন্তেজার রহমান, আমিনুল ফরিদ, তৌফিক হাসান, প্রদীপ ভট্টাচার্য্য, সাদেকুর রহমান, ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবিধি ভঙ্গ করায়জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর দায়ে বৃহস্পতিবার রাতে মাহমুদুন নবী মানিক নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানিক বালিঘাটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাইকযোগে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে ওই দণ্ড দেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিমাসব্যাপী মেলা শেষদেড় শ বছরের পুরোনো নিশিনাথতলার মাসব্যাপী মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। প্রতিবছর বৈশাখ মাসে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশ-বিদেশ থেকে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী এখানে এসে উপবাস থেকে পূজা-অর্চনা দিয়ে থাকেন। ভক্তদের বিশ্বাস, এ সময় মন্দিরের সামনের চিত্রা নদীতে গঙ্গাস্নান করে নিশিনাথতলার পুরোনো পাকুড়গাছে দুধ ও জল ঢালা পুণ্যের, নিশিনাথ ঠাকুরের সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপ মোচন হয়। পাকুড়গাছে ইট বেঁধে রাখলে মনোবাসনা পূরণ হয়, গাছে দুধ ও জল ঢেলে তার তলে বসে স্নান করলে রোগমুক্ত হওয়া যায়। নড়াইল প্রতিনিধিজিনের বাদশামেহেরপুর র্যাব-৬-এর সদস্যরা শুক্রবার দুই কথিত জিনের বাদশাকে আটক করেছে। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা শকুরকান্দি গ্রামের আটক ইন্তাজ আলী (২৯) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামারখালী গ্রামের আটক শহীদুল ইসলাম (৩১)। র্যাব জানায়, আটক দুজন গাংনীর বামুন্দীর ব্যবসায়ী নূরুল কাদেরের কাছ থেকে মোবাইলে তাঁর দুর্বল দিকগুলো উল্লেখ করে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে এই ব্যবসায়ী র্যাবের কাছে অভিযোগ করেন। গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি সনদ বিতরণপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স অন সিড টেকনোলজির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে গত শুক্রবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাখাওয়াত হোসেন। তিন মাসব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, এম এস শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ ২০ জন অংশ নেন। পটুয়াখালী অফিস