একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন লালন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের মেকানিক ইনচার্জ। এলাকাবাসী জানান, শনিবার মোজাম্মেল তাঁর বাড়িতে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি সিলগালানারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম বানানোর অভিযোগে একটি কারখানা সিলগালা ও কারখানার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি খাবার হোটেল ও ১৪টি যানবাহনের চালককে জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেনের নেতৃত্বে ভেজালবিরোধী ওই অভিযান চালানো হয়। ইউএনও ছরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিফেরিঘাটে লাশপাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকায় যমুনা নদী থেকে গত শনিবার বিকেলে পুলিশ শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। শফিকুলের বাড়ি সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রামে। শফিকুলের ভগ্নিপতি মুকুল মাহমুদ জানান, ১২ মে রাত আটটার দিকে অজ্ঞাত এক দল লোক শফিকুলকে সাঁথিয়া বাজার এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পাবনা অফিসখাদে মেশিনলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা, সিঙ্গিমারী নদী ও আবাদি জমি থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শুক্রবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিকবিহীন ১১টি বোমা মেশিন গভীর খাদে ফেলে দেওয়া হয়। ধরলা ও সিঙ্গিমারী নদী এবং আবাদি জমি থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি পাথর উত্তোলন করে আসছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিছয় মাসের দণ্ডঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজাসহ আটক এক ব্যক্তিকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ইউএনও আবদুর রউফ মণ্ডলের আদালত এ রায় প্রদান করেন। রাত আটটার দিকে পীরগঞ্জ পৌর শহরের গোরস্থানপাড়ার রাস্তায় গাঁজার পুরিয়া বিক্রির সময় গুয়াগাঁও মহল্লার মো. কাজল (৩০) ধরা পড়েন। পীরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, কাজলকে রোববার আদালতে পাঠানো হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিনির্বাচনী সংঘর্ষগোপালগঞ্জ সদর উপজেলার কোনাগ্রামে গত শনিবার নির্বাচনী সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সংঘর্ষের সময় পুলিশ সাত রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত এসআই শফিকুল ইসলাম জানান, এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার গায়ে কেউ ঢিল ছুড়েছে—এমন সংবাদ ছড়িয়ে পড়লে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের চির প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী মুকুল খাঁ ও মুকসুদ খাঁর পক্ষে কোনাগ্রামের লোকজন বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোপালগঞ্জ প্রতিনিধিডিগবাজিজাতীয় পার্টির (জেপি) পিরোজপুর জেলা শাখার সদস্য ও পিরোজপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের চত্বরে স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়ালের সংবর্ধনা অনুষ্ঠানে দল বদলের এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য তিনি দল বদল করছেন। পিরোজপুর প্রতিনিধিপ্রতীকী অনশনফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর অপহূত ছাত্র মো. ফয়সালকে উদ্ধারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত মধুখালী প্রেসক্লাবের সামনে ফয়সালের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফয়সালের বাবা-মাসহ পরিবারের ২০ জন সদস্য এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। ফরিদপুর অফিস