একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ তদন্ত কেন্দ্র

কুড়িগ্রামের উলিপুরের বিচ্ছিন্ন দুটি ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে নামাজের চরে গত শনিবার কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু। এই দুটি ইউনিয়ন ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় নদীপথে এসে ডাকাতেরা মানুষের মালামাল লুট করে নিয়ে যায়। এখানে দুজন এসআই, দুজন এএসআই ও ১৬ জন কনেস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। l উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি থানার মোড়ে গত শনিবার বিকেলে পকেট মারার সময় জহির (৭) নামের এক শিশুকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে শিশুটিকে মাদারীপুর শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, যেহেতু এটা কিশোর অপরাধ, তাই শিশুটিকে আইনের আওতায় না এনে সংশোধনের জন্য মাদারীপুর শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। l কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

বাস চালু

ফেনীর পরশুরাম থেকে ‘পরশুরাম-ঢাকা রুটে’ বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল রোববার পরশুরাম উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ সময় পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমঞ্চদ খান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। l নিজস্ব প্রতিবেদক, ফেনী