একনজরে
আইনজীবী নিহতনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এনামুল হক বাচ্চু (৩৩) নামে এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার গন্ডা ইউনিয়নের বৈরাটী গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে এনামুল মোটরসাইকেলে করে নেত্রকোনায় যাচ্ছিলেন। এ সময় সান্দিকোনা-বসুরবাজার সড়কের ডাউকি এলাকায় এনামুলের মোটরসাইকেলের সঙ্গে বেপরোয়াগতির ভাড়ায়চালিত অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি‘টিউবওয়েল’আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ২০ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী নয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই দাবি করেন টিউবওয়েল প্রতীক। গতকাল সোমবার ছিল প্রতীক বরাদ্দের দিন। এদিন লিটন শেখ, বিষ্ণুপদ সাহা, আবদুর রাজ্জাক, আকরাম হোসেন ও সেলিম রেজা তাঁদের দাবিতে অনড় থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শুধাংশু কুমার সাহা লটারির ব্যবস্থা করেন। লটারিতে বিষ্ণুপদ সাহা জয়ী হয়ে টিউবওয়েল প্রতীক বরাদ্দ পান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিপ্রার্থীর প্রতি ভালোবাসাদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শাহ আলম। গত রোববার সন্ধ্যায় তিনি নয়ানগর স্কুল মাঠে পথসভা করছিলেন। এ সময় স্থানীয় ভোটাররা তাঁর নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য উপস্থিত সবার কাছ থেকে ১০ রেথকে ২০ টাকা করে তুলেন। এইভাবে এক হাজার ৮৪৫ টাকা জমা হয়। এতে আচরনবিধি লঙ্ঘন হয়েছে কি না, জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসাহাক আলী সরকার বলেন, প্রার্থীকে অত্মীয়স্বজন বা অন্য কেউ আর্থিক সহায়তা করতে পারে। তবে সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে নয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিনির্বাচনের দাবিসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন অনুষ্ঠানের দাবি এলাকাবাসী বিক্ষোভ-সমাবেশ করেছে। গতকাল সোমবার সকালে কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে তৃতীয় দফা বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক মানুষ অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসভা করায়...ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার ভূঁইয়ার পক্ষে শনিবার বিকেলে আলগী ইউনিয়নের পিরেরচর মান্দারতলা নামক স্থানে সমাবেশ করছিলেন শাহ মুল্লুকদী গ্রামের আফজাল ভূঁইয়া। এটি করার সময় ভাঙ্গা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাত নয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আফজালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন। আগামী ২৫ জুন ভাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফরিদপুর অফিসত্রৈমাসিক সভাস্বাস্থ্য, শিক্ষা, ওয়াটসন ও শিশু রক্ষা বিষয়ে গতকাল সোমবার নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. গাউস, সিভিল সার্জন আবদুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী কদর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী উপস্থিত ছিলেন। ইউনিসেফের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান আহম্মদ সার্বিক বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার মো. তবিবর রহমান। নড়াইল প্রতিনিধি