একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিস্তম্ভ উদ্বোধনময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়া গ্রামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার দলিলপত্রে বর্ণিত আফসার বাহিনীর স্মৃতি রক্ষার্থে নবনির্মিত এ স্মৃতিস্তম্ভ গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এম আমানউল্লাহ। চলতি বছরের শুরুতে জেলা পরিষদের অর্থায়নে প্রায় চার লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে স্তম্ভটির নির্মাণকাজ শুরু হয়। ময়মনসিংহ অফিসসুদমুক্ত ঋণডায়াবেটিসে আক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে শেরপুর ডায়াবেটিক সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে সমিতির মাধবপুর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। সমিতির হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডায়াবেটিসে আক্রান্ত ৩৪ জন দুস্থ রোগীকে কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে দুই লাখ ৩২ হাজার টাকা দেওয়া হয়। শেরপুর প্রতিনিধিকারাদণ্ডময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিমপুর গ্রামে গত সোমবার রাতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গতকাল আলীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিহামলাকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছয়-সাতজন দুর্বৃত্ত রামদা, শাবল নিয়ে তৌহিদ মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শাহপুর গুনাহাটি গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিস্বামী-স্ত্রীর যুদ্ধ!গোলাম সারোয়ার ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাঁরা। একইভাবে ময়দানহাটা ইউনিয়ন থেকে খন্দকার রমজান আলী ও তাঁর স্ত্রী সেলিনা বানু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই ইউনিয়ন তো বটেই উপজেলার ১২টি ইউনিয়নের ভোটারদের আলোচনায় উঠে এসেছেন এই দুই জোড়া স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধে নামার প্রসঙ্গটি। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবিনা প্রতিদ্বন্দ্বিতায়...পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের নির্বাচনে কোরবান আলী নামের এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই তা প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বেড়ার নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘ঢালারচর ইউনিয়নের পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় কোরবান আলী একক প্রার্থী হয়ে পড়েন। এ কারণে তাঁকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে।’ বেড়া (পাবনা) প্রতিনিধিকারাদণ্ড মাদক তৈরির অভিযোগে গত সোমবার বিকেলে নাটোর সদর উপজেলার মির্জাপুর গ্রামের মাদক ব্যবসায়ী রুনা বেগমকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর বাড়ি থেকে ৭০ লিটার মদ ও মদ তৈরির ৫০ মণ উপকরণ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের উপস্থিতিতে পুলিশ ওই বাড়ি থেকে মদ তৈরির কাঁচামাল জব্দ করে। নাটোর প্রতিনিধিব্যবসায়ীর দণ্ডগোপালগঞ্জের কাশিয়ানীতে এক কেজি গাঁজাসহ রওশন মোল্লা (৪৫) র্যাব সদস্যদের হাতে ধরা পড়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। গত সোমবার বিকেলে কাশিয়ানীর তিতাগ্রামে গাঁজা বিক্রির সময় রওশনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে ওই দণ্ডাদেশ দেন। গোপালগঞ্জ প্রতিনিধিবখাটে জেলেপিরোজপুরের জিয়ানগর উপজেলার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে আলামিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বখাটে আলামিন হোগলাবুনিয়া গ্রামের প্রয়াত আ. খালেকের ছেলে। আদালতের বিচারক ও জিয়ানগরের ইউএনও কাজী তোফায়েল হোসেন জানান, বখাটে আলামিন পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আলামিনকে সোমবারই কারাগারে পাঠানো হয়েছে। পিরোজপুর প্রতিনিধিবৈজ্ঞানিক সেমিনারঅ্যারিস্টোফার্মার তৈরি ওষুধ রেব-২০ ও ক্লিনেক্সের গুণগত মান ও প্রয়োগমাত্রার ওপর গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অ্যারিস্টোফার্মার সহযোগিতায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের তিন জেলার শতাধিক ডিপ্লোমা চিকিৎসক অংশ নেন। বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি