একনজরে
‘ডিজিটাল ইউনিয়ন’ সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাবউদ্দিন তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, প্রচারণায় তিনি ডিজিটাল-পদ্ধতিও ব্যবহার করছেন। এ ব্যাপারে জানতে চাইলে শাহাবউদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিটি ওয়ার্ডে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তথ্যকেন্দ্র খুলে দেব। সেখানে থাকবে শিক্ষা, চিকিৎসা, কৃষি, কর্মসংস্থানসহ সব ধরনের তথ্য। আরও থাকবে প্রতিটি পরিবারের নামে একটি করে ফাইল।’ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।২৫ জন গ্রেপ্তারবগুড়ার শেরপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। জেলা পুলিশ লাইনের ৪০ জন ও থানার পুলিশের সদস্যরা সাত ভাগে বিভক্ত হয়ে এ অভিযান চালান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২১ জন ও থানায় দায়ের করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিচার টাকা কেজি!বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ চার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকেরা বলছেন, চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হওয়ায় দাম কম। গতকাল বুধবার উপজেলার উথলী হাটে ধোন্দাকোলা গ্রামের চাষি আজমল হোসেন বলেন, তিনি ২০ কেজি মরিচ এনেছিলেন। চার টাকা কেজি দরে তা বিক্রি করেছেন। উথলী গ্রামের ব্যবসায়ী আজিজুল হক খলিফা জানান, ফলন বেশি হলে মরিচের দাম কমে যায়, তাই এবার দাম কম। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিশিক্ষার্থীদের সংবর্ধনাদুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ক্লাব চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক সুদেব কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম, শিক্ষক আবদুর রাজ্জাক, আবদুস সবুর প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিসেতু ও মহাসড়কের দাবিচিত্রা নদীর ফেরিঘাট, মধুমতী নদীর কালনা ও নবগঙ্গা নদীর বারইপাড়ায় সেতু নির্মাণ এবং ভাটিয়াপাড়া-লোহাগড়া-নড়াইল-যশোর মহাসড়ক নির্মাণের দাবিতে গতকাল বুধবার নড়াইলের আদালত সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধনে আইনজীবী সমিতি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফ হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, নড়াইল পৌরসভার মেয়র জুলফিকার আলী প্রমুখ। মানববন্ধন শেষে সংগ্রাম কমিটির নেতারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। নড়াইল প্রতিনিধিপ্রার্থী গ্রেপ্তারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ময়েন উদ্দিনকে (৩২) একটি ডাকাতির মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ময়েন জাতীয়তাবাদী ছাত্রদলের সীমান্ত ইউনিয়ন কমিটির সভাপতি।পুলিশসহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ময়েন উদ্দিন তাঁর সঙ্গীদের নিয়ে একটি আলমসাধুযোগে জীবননগর থেকে উথলী এলাকায় যাচ্ছিলেন। এ সময় জীবননগর থানার পুলিশ আলমসাধু থামিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি