একনজরে
শ্বাসরোধে হত্যানাটোরের সিংড়া উপজেলার সরিষাবাড়ী গ্রামে গত মঙ্গলবার রাতে রোজিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। যৌতুকের দাবিতে স্বামী মুকুল হোসেন তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে রোজিনার পরিবার দাবি করেছে। এ ঘটনায় রোজিনার মা শামসুন্নাহার সিংড়া থানায় মুকুলসহ আটজনের বিরুদ্ধে বুধবার সকালে হত্যা মামলা করেছেন। পুলিশ বুধবারই রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রোজিনার স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। নাটোর প্রতিনিধিআহত ৬পার্বতীপুর-দিনাজপুর রেলপথের মন্মথপুর রেলস্টেশনের কাছে একটি লেভেল ক্রসিং অতিক্রমের সময় গত বুধবার একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি ট্রেলারের (ট্রেনের মালামাল বহনের যান) সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের চার যাত্রী এবং ট্রেলারের চালক ফারুক ও তাঁর এক সহকারী আহত হন। ফারুক ও ট্রেনের যাত্রী খোদেজাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট-পার্বতীপুর ও বিরলের মধ্যে চলাচলকারী ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিল। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিমাদকদ্রব্য ধ্বংসসাতক্ষীরা পৌরসভার চত্বরে গত বুধবার ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ নিষিদ্ধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আট মাসে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এসব মাদক আটক করে। এগুলো পুড়িয়ে ও বুলডোজার দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। এ সময় জেলা প্রশাসক আবদুস সামাদ, বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআটক ৪পূর্ব সুন্দরবনের ঘসিঙ্গারিয়া খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় বন বিভাগ গত বুধবার চারজনকে আটক করেছে। এরা হলো বাগেরহাটের মংলার জামির সরদার, রামপাল উপজেলার মান্নান শেখ, ফখরুল শেখ ও ওমর ফারুক (১৪)। হাড়বাড়িয়া টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিস্ত্রি বনপ্রহরীদের নিয়ে তাদের আটক করে। বন বিভাগ ওই চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা করেছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধিপ্রতিবাদ করায়...এক গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই গৃহবধূ, তাঁর স্বামী ও শাশুড়িকে মারধর করেছে। একই সঙ্গে বখাটেরা তাঁদের বাড়ির দুটি ঘরে আগুন দিয়েছে। রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে সোমবার রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলায় ওই এলাকার বাদল খানের ছেলে রাশেদ খানসহ আটজনকে আসামি করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি