একনজরে
ভোটবাজার চড়াবগুড়ার শিবগঞ্জ উপজেলায় বর্তমান এক চেয়ারম্যান ও ৪৮ জন সদস্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। খরচ বেড়ে যাওয়ায় তাঁরা কুলাতে পারছেন না বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন রায়নগর ইউপির চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক। আগামী ৬ জুন এ উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। রায়নগর ইউনিয়নের দুবারের নির্বাচিত সদস্য ইউনুছ আলী বলেন, ‘এবার ভোটের বাজার চড়া। অনেক টাকা লাগবে। জমি বিক্রি ছাড়া উপায় নেই। তাই নির্বাচন থেকে দূরে থাকলাম।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিকদর বেড়েছেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পলিথিন ব্যাগের কদর বেড়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা তাঁদের প্রতীকসহ পোস্টার প্রদর্শনের জন্য পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। বড় আকারের সাদা পলিথিন ব্যাগে পোস্টার ভরে সেলাই করে অথবা পিন দিয়ে আটকে দড়ির সঙ্গে ঝুলিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। ধানগড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ উদ্দিন খান বলেন, ঝড়-বৃষ্টির কারণে পোস্টার রক্ষায় পলিথিন ব্যাগের এ ব্যবহার। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিনা প্রতিদ্বন্দ্বিতায়নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউপির সদস্য পদপ্রার্থী আবদুল জলিল সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। দুড়দুড়িয়া ইউপির ২নং ওয়ার্ডে জলিল সরকারের প্রতিদ্বন্দ্বী যোগেশ চন্দ্র সরকার ও নাসিমুদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল হওয়ায় শুক্রবার তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগেও তিনি সদস্য ছিলেন।’ লালপুর (নাটোর) প্রতিনিধিপ্রার্থীদের জরিমানাযশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা ও ২৭ সদস্য পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের আদালত জীবন্ত প্রতীক ব্যবহার, ভোটারদের আপ্যায়ন ও দেয়াল লিখনের দায়ে এ শাস্তি দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন মশিউর রহমান, শামসুল হক ও মিজানুর রহমান। মনিরামপুর (যশোর) প্রতিনিধিবন্দুকসহ গ্রেপ্তারকুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকা থেকে একটি বিদেশি বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কুঠিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবু সাঈদ ওরফে টুটুল (২৩) ও রোজিনা আকতার ওরফে রোজ (২০)। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, আবু সাঈদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। কুষ্টিয়া অফিসকলাপাড়ায় মতবিনিময়পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপকূলীয় অঞ্চল পুনর্বাসন প্রকল্প ও প্রকল্পের অভিজ্ঞতা ও শিক্ষণীয়বিষয়ক’ মতবিনিময় সভা গত বুধবার উপজেলা ইউটিডিসি হলে হয়। এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সভায় অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, নীলগঞ্জ ইউপির চেয়ারম্যান আবদুল মালেক খান, মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, মুন্সী নূর মোহাম্মদ, মো. মজিবর রহমান, মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিটেম্পো উল্টে নিহতচট্টগ্রামের পশ্চিম পটিয়ার মইজ্জারটেক এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে জাভেদ হোসেন (৩০) নামের একজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুইজন। কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, যাত্রীবাহী টেম্পোটি মইজ্জারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ছোট সেতুর সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিন যাত্রী আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল আটটার দিকে জাভেদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জাভেদের ভাই মিজানুর রহমান বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। পুলিশ টেম্পোটি আটক করলেও চালক পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামসংবর্ধনাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা স্থানীয় পৌরসভা মিলনায়তনে গতকাল শুক্রবার ২০১১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মো. আবদুল খালিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রব, সংগঠনের নেতা জাবেদ ভূঁইয়া ও রিপন পাল এবং এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থী চৈতী দত্ত। মৌলভীবাজার প্রতিনিধিতফসিল ঘোষণাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা-২ সফিকুল আলম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ মে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ জুন। আগামী ২২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআলোচনা সভা‘স্বাধীনতার পর দীর্ঘ ৪০ বছর পেরিয়ে গেলেও আজও দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এখনো জঙ্গিবাদ, স্বাধীনতাবিরোধী শক্তি দেশ ও দেশের মানুষকে ধ্বংসের ষড়যন্ত্র করে যাচ্ছে। সবার সম্মিলিত শক্তিই পারে এ পরিস্থিতি মোকাবিলা করতে।’ গতকাল শুক্রবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের মুক্তমঞ্চে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে ‘স্বাধীনতার ৪০ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অজয় রায়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ