একনজরে
ট্রেনের ধাক্কায় মৃত্যুচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় বুলবুল বড়ুয়া (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ফতেয়াবাদ এলাকায় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় বুলবুল বড়ুয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, বুলবুল বড়ুয়া বেলা ১১টার দিকে ফতেয়াবাদ কলেজ গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিভাইয়ের হাতেটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামপুর গ্রামে গতকাল রোববার ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকালে বড় ভাই হাসমত আলীর (৬০) জমিতে ছোট ভাই আজমত ও তাঁর সহযোগীরা ধান কাটতে যান। এ সময় হাসমত ও তাঁর ছেলেরা বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে আজমতের লাঠির আঘাতে হাসমত ঘটনাস্থলেই মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, এ ঘটনায় নিহত হাসমতের বড় ছেলে বেলায়েত হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিশিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৯ জন শিক্ষার্থীকে গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বর্ণালী সকাল এডুকেশন প্রোগ্রাম এই সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সারোয়ার আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টিল মিল স্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ উদ্দিন। পরে প্রধান অতিথি জিপিএ-৫ পাওয়া চারজনের প্রত্যেককে দুই হাজার ও জিপিএ-৪ পাওয়া ২৫ শিক্ষার্থীর প্রত্যেককে ৫০০ টাকা এককালীন বৃত্তি দেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি বজ্রপাতে মৃত্যুগাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গত শনিবার দুপুরে শাহজাহান ফকির (৩৬) ও আলী আজগর (৪৫) নামের দুই ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শাহজাহান উপজেলার বরুলচর গ্রামের আফছান ফকির ও আজগর দেলুয়াবাড়ী গ্রামের আবদুল জলিলের ছেলে। বেলা একটার দিকে বরুলচর গ্রাম থেকে বহ্মপুত্র নদে নৌকাযোগে ফুলছড়ি হাটে আসার সময় বজ্রপাতে শাহজাহানের মৃত্যু হয়। একই সময় দেলুয়াবাড়ী গ্রামের পাটখেতে কাজ করার সময় আলী আজগর বজ্রপাতে নিহত হন। গাইবান্ধা প্রতিনিধিবাবা-ছেলের লড়াইলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল করিম প্রধান ও তাঁর বড় ছেলে আতিকুর রহমান। বাবার প্রতীক আনারস ও ছেলের চশমা। আবদুল করিম প্রধান বলেন, ‘আমি এটিকে সমস্যা মনে করছি না, কারণ আমার জয়ের সম্ভাবনা অনেক বেশি।’ আতিকুর রহমান বলেন, ‘জনগণ সঠিক সিদ্ধান্তই নেবেন।’ লালমনিরহাট প্রতিনিধিতিন শিক্ষকদিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন একই বিদ্যালয়ের তিন শিক্ষক। বিদ্যালয়ের নাম নওপাড়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তাঁরা হলেন এ কে এম আলমাস, মো. আকরাম হোসেন ও মো. মামুনুর রশিদ। ওই ওয়ার্ড থেকে আরও চারজন সদস্য পদে প্রার্থী হয়েছেন। ৩১ মে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিপাল্টাপাল্টি মামলাবরিশালের বাকেরগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনা কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ গত শুক্রবার পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। প্রথম মামলাটি করেন সংঘর্ষে আহত উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালামের বড় ভাই আবদুস সোবহান খান। দ্বিতীয় মামলাটি করেন আহত অসীম ফকির। গত ১৭ এপ্রিল উপজেলা ছাত্রলীগের পৃথক দুটি পক্ষ দুটি কমিটি করে। এর একটি অনুমোদন দেয় জেলা কমিটি। এ নিয়ে জেলা ছাত্রলীগের এক পক্ষ অন্য পক্ষকে হামলা চালিয়ে আহত করে। বরিশাল অফিসজুট প্রেস চালুএকযুগ বন্ধ থাকার পর শনিবার দুপুরে বেসরকারি মালিকানায় খুলনার দৌলতপুরে র্যালি ব্রাদার্স জুট প্রেসটি ঢাকা ট্রেডিং হাউস নামে চালু করেছে। এ উপলক্ষে দুপুরে র্যালি ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, বর্তমান সরকার মৃতপ্রায় পাটশিল্পকে বাঁচাতে নানা পদক্ষেপ নিয়েছে। কয়েকটি বন্ধ মিল চালুও করেছে। ঢাকা ট্রেডিংয়ের পরিচালনায় দৌলতপুরে পাটশিল্প নতুন করে জেগে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা অফিস