একনজরে
পাকড়াও অভিযানর্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের গোপালপুর এলাকায় অবস্থিত ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই কার্যালয়ের নৈশপ্রহরীসহ চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি পাসপোর্টের কাগজ উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ফরিদপুর অফিসগোলটেবিল বৈঠকশিশু পাচার প্রতিরোধ করতে হলে সরকারি-বেসরকারি ও ব্যক্তিপর্যায় থেকে সবাইকে সচেতন করতে হবে। একই সঙ্গে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় পরিবার থেকে বিভিন্ন সময় শিশুরা হারিয়ে যায়। এর আসল কারণ হচ্ছে সচেতনতার অভাব। শিশু পাচার প্রতিরোধ করতে হলে সবার আগে তৃণমূল পর্যায় থেকে সচেতন কার্যক্রম পরিচালনা করতে হবে। গতকাল সোমবার সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধবিষয়ক গোলটেবিল বৈঠকে এসব বক্তব্য উঠে আসে। সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশীলন এ বৈঠকের আয়োজন করে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামৃতদেহ উদ্ধারনাটোর শহরের কানাইখালী মহল্লায় রোববার সকালে নিজ শয়নঘরে রেনু বেগম (৩২) নামের এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। সাবেক স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে মর্মে অভিযোগ করে নিহত রেনুর ভাই সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রেনুর ভাই খাইরুল ইসলাম মামলায় অভিযোগ করেন, তিন বছর আগে বিবাহবিচ্ছেদ হলেও রেনু বেগমের স্বামী কবির হোসেন মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। শনিবার রাতেও তিনি ওই বাড়িতে এসেছিলেন। পূর্ব আক্রোশে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কবির হোসেন পলাতক। নাটোর প্রতিনিধিস্বামীর মৃত্যুদণ্ডস্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়ে সিরাজগঞ্জের একটি আদালত স্বামী সাজেদুল ইসলামকে (২৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফখরুদ্দিন গত রোববার এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেওয়া হয়। সাজেদুল ইসলামের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার পাঁচপুংগুলী গ্রামে। ২০০৮ সালের ২৭ মার্চ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাজেদুল শ্বাসরোধ করে তাঁর স্ত্রী রিপাকে হত্যা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ