একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীমৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গেরিলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল শাখা এ প্রদর্শনীর আয়োজন করেছে। পরিষদের শ্রীমঙ্গল শাখার সভাপতি নীহারেন্দু কর বলেন, ভিক্টোরিয়া সিনেমা হলে আজ বেলা ১১টা, বিকেল তিনটা, সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টায় গেরিলার মোট চারটি প্রদর্শনী হবে। বেলা ১১টার প্রদর্শনী শেষে ছবির পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ ও কয়েকজন কুশীলব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঅগ্নিকাণ্ড মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকার পুরান বাজারে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে একটি সারের ও একটি জুয়েলারি দোকান পুড়ে গেছে। সারের দোকান উত্তরা ট্রেডার্সের মালিক স্বপন কপালী এবং মল্লিকা জুয়েলারি ওয়ার্কসের মালিক শান্ত কপালী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে সারের দোকানটি সম্পূর্ণ ও জুয়েলারি দোকানের আংশিক পুড়ে যায়। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিসমাপনী উৎসবজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার থেকে ৩৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে। উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত। এ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপোস্টার অপসারণসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্যপদের প্রার্থীরা লাগানো পোস্টারগুলো তুলে ফেলছেন। আচরণবিধি অনুযায়ী এসব পোস্টার দেয়ালে বা কোনো কিছুর সঙ্গে আঠা-জাতীয় জিনিস দিয়ে লাগানো নিষেধ। এসবের বিরুদ্ধে অভিযানের খবরে প্রার্থীরা পোস্টার তুলে ফেলার জন্য নিজেরাই মাঠে নেমে পড়েন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসংসদ থেকে ইউপিঅষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাসদ-মনোনীত প্রার্থী ছিলেন আবদুল করিম মণ্ডল। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর গত উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেবারও হেরে যান। এবার তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল করিম জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যোগ্য নেতৃত্বের অভাবে ইউনিয়নবাসী দীর্ঘদিন বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে আছে। তাই দলীয় নেতা-কর্মীদের চাপে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি১৪টি দোকানভোলা শহরের চকবাজারে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে তিন লাখ নগদ টাকাসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন। দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পরপরই ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। ভোলায় গত তিন দিন ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না। গতকাল ভোরে বিদ্যুৎ এলে চকবাজারের মুড়ি পট্টির একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানায় ব্যবসায়ী ও দমকল বাহিনী। ভোলা প্রতিনিধিগমসহ আটকমংলা বন্দরের পশুর চ্যানেলের মংলা ফেরিঘাট এলাকার একটি জাহাজ থেকে মঙ্গলবার বিকেলে পাচারকালে ৩০ বস্তা গমসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। মংলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানান, বন্দরে অবস্থানরত গমবাহী জাহাজ এমভি বাংলার মমতা থেকে সরকারের আমদানিকৃত গম পাচার করা হচ্ছিল। খবর পেয়ে তাঁরা অভিযান চালান। মংলা থানার ওসি নিখিলচন্দ্র মণ্ডল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাকারবারি আইনে মামলা দায়েরের পর বুধবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি