একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র দাখিলসুনামগঞ্জের শাল্লা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার চারটি ইউনিয়নের ২১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ সদস্য ২০২ ও সংরক্ষিত সদস্য পদে ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিপ্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৭ মে। এ উপলক্ষে শোভাযাত্রা, পুনর্মিলনী, আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এবার বার্ডের সাবেক পরিচালক এ কে এম ফজলুল বারী ‘পল্লী উন্নয়নে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ: বার্ডের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে প্রধান অতিথি থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহিরকান্তি মজুমদার। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাজরিমানাব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপোস্টার নিয়ে বিপত্তিপাবনার বেড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী বিধি অনুযায়ী দেয়ালে বা ঘরের বেড়ায় আঠা দিয়ে পোস্টার লাগানো নিষিদ্ধ। এ কারণে প্রার্থীরা পোস্টার দড়িতে গেঁথে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিচ্ছেন। এভাবে ঝোলানো পোস্টার দুই দিনও টিকছে না। গত কয়েক দিনের ঝড় ও বৃষ্টিতে সেগুলো নষ্ট হয়ে গেছে। এতে বাধ্য হয়ে একই স্থানে নতুন করে আবার পোস্টার ঝোলাতে হচ্ছে প্রার্থীদের। বেড়া (পাবনা) প্রতিনিধিকমিটি গঠনবাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন-২০১১ গত বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে এম এ সাত্তারকে সভাপতি ও মোহাম্মদ আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মেলনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল, টাইম স্কেল, বন্ধ রাখা প্রতিষ্ঠানের বেতন প্রদানসহ বিভিন্ন দাবি মন্ত্রীর কাছে পেশ করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিআনন্দমেলা শুরু‘মমতায় শিশু, উন্নয়নে শিশু’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে পঞ্চগড় শিশু একাডেমীতে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা ও শিশুনাট্য প্রতিযোগিতা শুরু হয়েছে। পঞ্চগড় শিশু একাডেমী এই মেলার আয়োজন করে। এ উপলক্ষে সকালে একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান। পঞ্চগড় প্রতিনিধিট্রাক উধাওঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকা থেকে চালভর্তি একটি ট্রাক উধাও হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। চাল ব্যবসায়ী বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আবু সাঈদ মিয়াকে জোর করে নামিয়ে দিয়ে চালক ও তাঁর সহকারী ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ট্রাকটিতে ছয় লাখ টাকা মূল্যের ৩৭০ বস্তা চাল ছিল বলে আবু সাঈদ দাবি করেছেন। এ ঘটনায় তিনি ট্রাকের মালিক বিপ্লব হোসেন ও চালক আরমান হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ফরিদপুর অফিসবিধি লঙ্ঘনরাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুর রাজ্জাক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নির্বাচনবিধি লঙ্ঘিত হয়েছে। গত তিন দিনে তিনি ছয় মণ মিষ্টি বিতরণ করেছেন। বুধবার এ বিষয়ে ওই ওয়ার্ডের অপর সদস্য প্রার্থী মোতালেব হোসেন সরদার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। আবদুর রাজ্জাক মিষ্টি বিতরণের কথা অস্বীকার করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি