একনজরে
সহোদরের লড়াইসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুই সহোদর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আবদুর রউফ (বড়) ও আবদুল মালেক। তাঁরা ওই ওয়ার্ডের সাতবিলা গ্রামের আবদুর রহমানের ছেলে। ছোট ভাই আবদুল মালেক গতবার এই ওয়ার্ডের সদস্য ছিলেন। আবদুল মালেকের দাবি, তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিপোস্টারে দুই টাকাইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুরে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা প্রতিটি পোস্টার ঝোলানোর জন্য দুই টাকা করে দিচ্ছেন। ঝড়-বৃষ্টিতে প্রতিনিয়ত পোস্টার নষ্ট হওয়ায় কিছু উঠতি তরুণ এ কাজকে বাড়তি আয় হিসেবে বেছে নিয়েছে। চার-পাঁচজনের একেকটি দলে বিভক্ত হয়ে তারা কাজ করছে। একেক দল প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পোস্টার ঝুলিয়ে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা আয় করছে। লালপুর (নাটোর) প্রতিনিধিকারিগরি-সেমিনারকারিগরি শিক্ষা সম্পর্কে তথ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান। সেমিনারে জানানো হয়, সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন বিষয়ে চাহিদা অনুযায়ী কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা হবে। বরিশাল অফিসকর্মকর্তা নিখোঁজতিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা গ্রামীণ ব্যাংকের তালমা কেন্দ্রের কর্মকর্তা খোকন মোল্লা (৪০)। এ ব্যাপারে নগরকান্দা থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গত বুধবার সকাল সাতটার দিকে তিনি নগরকান্দার লস্করদিয়া কেন্দ্র ও কালীবাড়ী কেন্দ্রের গ্রামীণ ব্যাংকের শাখা থেকে কিস্তির ৮০ হাজার টাকা তুলে ফেরার পথে নিখোঁজ হন। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার শিবানন্দপুর গ্রামে। ফরিদপুর অফিসকোটি টাকার রশি উদ্ধারকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের একটি বাড়িতে অভিযান চালিয়ে কোস্টগার্ড জাহাজের প্রায় এক কোটি টাকার চোরাই রশি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার কোস্টগার্ডের সদস্যরা এ অভিযান চালান। কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া রশিগুলোর মধ্যে ২১ আস্ত এবং ৩৫টি কাটা। বহির্নোঙর থেকে জলদস্যুরা জাহাজের রশিগুলো চুরি করে কুতুবদিয়া দ্বীপের একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল। জাহাজ নোঙরের সময় রশিগুলো ব্যবহার হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম