একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল মেলাদিনব্যাপী নজরুল মেলা বসেছিল নীলফামারীর সৈয়দপুর শহরের ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে। এ নিয়ে গতকাল শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায় অন্য রকমের প্রাণের মেলা। প্রাত্যহিক জীবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যা পছন্দ ছিল, তার প্রায় সবই স্থান পায় মেলায়। নজরুল যা খেতে ভালোবাসতেন, যা পরতেন সেসব এবং যেভাবে তিনি বিদ্রোহী কবি হয়ে উঠলেন, তা নিয়ে সাজানো হয়েছিল মেলার ১০টি স্টল। পূবের হাওয়া, কুহেলিকা, ঝিলিমিলি, সাওগাত, পুতুলের বিয়ে, বুলবুল—এসব কাব্যের শিরোনামে নামকরণ করা হয় স্টলগুলোর। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিওলামা সম্মেলনসন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারীনীতি প্রণয়ন এবং আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল শনিবার উল্লাপাড়ায় ইমাম ও ওলামা সম্মেলনের আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। উপজেলা মিলনায়তনে সকাল ১০টায় স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, উপজেলা চেয়ারম্যান মো. জাহেদুল হক, অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি২১ প্রার্থীকে জরিমানালালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ চেয়ারম্যান ও ১৬ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে ১০টা পর্যন্ত আদালত এ অভিযান চালান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদের নেতৃত্বে আদালত বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটা ও রঙিন ব্যানার টাঙানো দেখেন। হারুন-অর-রশীদ বলেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করার দায়ে ২১ প্রার্থীর কাছ থেকে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিসাধারণ ক্রেতাদের ‘না’নড়াইলের লোহাগড়া বাজারের একটি খাবার হোটেল থেকে গত শুক্রবার দুপুরে খাসির মাংস, ভাত ও ডাল খেয়ে বের হচ্ছিলেন কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের বাশার শেখ (২৩)। তিনি জানান, এক সদস্য পদপ্রার্থীর সঙ্গে ২০০ লোক মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন। হোটেলে ৩৫ জনের বসার সুযোগ আছে। অপেক্ষা করে খাবার খেতে হবে। মিষ্টির ক্রেতা খোন্দকার বখতিয়ার সেলিম বলেন, ‘মিষ্টি না পেয়ে ফিরে এসেছি।’ এক হোটেলের মালিক বলেন, ‘সাধারণ ক্রেতাদের কাছে খাবার ও মিষ্টি বিক্রি করা সম্ভব হচ্ছে না। কারণ প্রার্থীরা শ শ লোকের খাবার ও মিষ্টির অর্ডার আগেই দিয়ে রাখছেন।’লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিমায়েদের সম্মাননাবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার পটুয়াখালীর দশমিনায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির অর্থায়নে সেভ দ্য চিলড্রেন-ইউএসএ ও স্পিড ট্রাস্টের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য দেন চিকিৎসক তৌহিদুল বাশার, কহিনুর বেগম, মাহবুবুর রশীদ প্রমুখ। আলোচনা শেষে সচেতন মা হিসেবে স্মৃতি রাণী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বৃষ্টির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পটুয়াখালী অফিসবরিশালে সেমিনারকারিগরি শিক্ষা সম্পর্কে তথ্য ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বরিশালে গত শুক্রবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ওই সেমিনারের আয়োজন করে। সকাল নয়টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান।বরিশাল অফিসপুকুরে বিষজামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে হাসপাতাল সড়কের পাশের একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। পুকুরটির মালিক সোনালী ব্যাংক লিমিটেড বকশীগঞ্জ শাখার জুনিয়র অফিসার মো. ইদ্রিস আলী। তাঁর স্ত্রী সখিনা আক্তার গতকাল শনিবার ভোরে পুকুরের চার শতাধিক মরা মাছ ভেসে থাকতে দেখেন। বকশীগঞ্জ থানায় জানানো হলে উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। জামালপুর প্রতিনিধি