একনজরে
নারী ভোটার বেশিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারী ভোটারের সংখ্যা বেশি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে মোট ভোটারসংখ্যা এক লাখ ৮৪ হাজার ১৩৩। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৯২ হাজার ৯৪৭ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৯১ হাজার ১৮৬। ধানগড়া ইউনিয়নের ঝাপড়া পালপাড়ার ভোটার ফাল্গুনী রানী পাল বলেন, ‘শুনেছি, ভোটারের দিক দিয়ে আমরাই বেশি, অথচ প্রার্থীরা আমাদের কাছেই আসছে কম। কাজেই আমরাও ভেবেচিন্তে ভোট দেব।’ কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ‘আসলে নির্বাচনের প্রচারণার সময় খুব কম। কাজেই জনে জনে গিয়ে ভোট প্রার্থনা করা কঠিন হয়ে পড়েছে। তার পরও নারী-পুরুষনির্বিশেষে সব ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি।’ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিপ্রার্থীকে জরিমানাইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবুবক্কর সিদ্দিককে জরিমানা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আবুবক্কর কর্মী-সমর্থকদের নিয়ে বাহিরচর এলাকায় মোটরসাইকেল মহড়া দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুন সেখানে যান। তিনি তাঁকে তিন হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার ব্যাপারে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিস