একনজরে
অনুষ্ঠান বর্জনপঞ্চগড়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান গতকাল সোমবার বিএনপির একটি অংশ বর্জন করেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ জমির উদ্দিন সরকার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেন বলেন, ‘আমার সঙ্গে কোনো আলোচনা না করে এই সভা আহ্বান করা হয়েছে।’ জমির উদ্দিন পক্ষের নেতা এম এ মজিদ বলেন, সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হয়েছে। অধিকাংশ নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। পঞ্চগড় প্রতিনিধিনিরাপদ সড়ক চাইনিরাপদ সড়কের দাবিতে বগুড়ার শেরপুরের ডি জে হাইস্কুলের মাঠে গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ালটন কোম্পানির এই সমাবেশে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই দাবি আন্দোলনের রূপকার চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন। সমাবেশটি পরিচালনা করেন স্থানীয় কৃতীশিল্পী এম আকাশ। শেরপুর (বগুড়া) প্রতিনিধিশপথ নিল কৃতীরাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অঙ্গসংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর গত রোববার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন। দিনাজপুর অফিসমাদকাসক্ত ছেলেকে... মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন এক মা। আদালত ১০ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তারের পর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার সকালে ঘটনাটি ঘটেছে পাবনা পৌর এলাকায় আটুয়া মহল্লায়। পাবনা অফিসবোমা উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইছাহক আলীর নির্বাচনী অফিসের পাশ থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঝাউদিয়া বাজারে অবস্থিত নির্বাচনী অফিসের পাশে বোমাটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দৌলতপুর থানার এসআই শওকত আলী বলেন, ‘বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে। আসলে বস্তুটি বোমা নাকি অন্য কিছু, তা বলা যাচ্ছে না।’ কুষ্টিয়া অফিসকর্মীর মৃত্যুমেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের পটলের ছেলে কিতাব আলী (৩৫) বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসেনের কর্মী ছিলেন। গতকাল সোমবার সকালে ব্যানার বাঁধার সময় পা ফসকে তিনি নিচে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেহেরপুর প্রতিনিধিদুজনই বিএনপিরনড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে আপন ভাই রয়েছেন দুজন। দুজনেরই দাবি তাঁরা বিএনপির প্রার্থী। বড় ভাই জাহিদুর রহমান মিলন এবং ছোট ভাই শামীম আহম্মদ। এ ছাড়া বাদশা মিয়া, বাদশাহ মোল্যা ও মো. আব্দুলাহ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নড়াইল প্রতিনিধিপুকুরে ডুবে মৃত্যুপুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামে। নিহত শিশুর নাম ইমন হোসেন (৩)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আমিনুর রহমানের ছেলে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাজরিমানাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ও রসুল্লাবাদ ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল সোমবার ১২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন প্রার্থীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন রসুল্লাবাদের হক মিয়া, বাশারুল আলম, আলমগীর হোসেন, আলী আকবর, খন্দকার জাফর ও নূরুল ইসলাম এবং শ্রীরামপুরের আজহার হোসেন, তৌহিদুল ইসলাম, সারওয়ার চৌধুরী, রিপন মিয়া, দুলাল মিয়া ও কাজী জাকিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই দুই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি