একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব শুরুনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে লোকনাথ ব্রহ্মচারীর ১২১তম তিরোধান উৎসব। এ উপলক্ষে পূজা অর্চনা, কীর্তন, রাজভোগ, বাল্যভোগ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উদ্যাপন কমিটি মেলারও আয়োজন করেছে। এরই মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও ভারত থেকে লোকনাথ ভক্তরা বারদীতে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিডাকাতির সরঞ্জামচট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বারৈইপাড়ায় পাহাড়ের পাদদেশ থেকে গত বুধবার একটি এলজি, দুটি গুলিসহ ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অন্য সরঞ্জামের মধ্যে রয়েছে তিনটি ধারালো ছোরা, তিনটি কাটার, একটি শাবল ও রামদা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, গত সোমবার গ্রেপ্তার হওয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. শাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি নির্বাচন কাল ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, তারানগর, রুহিতপুর, কলাতিয়া, শাক্তা, কালিন্দী ও হযরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী শনিবার। এই সাতটি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ১০ হাজার ৬৪৪ জন। কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বলেন, নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার থেকে নিরাপত্তা জোরদার করা হবে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবিজিবির কর্মশালাসীমান্তে চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উন্নয়ন এবং শক্তিবৃদ্ধি-বিষয়ক এক কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়ন সেমিনার কক্ষে এ কর্মশালা হয়। এতে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. নিয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামসার উদ্ধাররংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাটে বিসিআইসির সার ডিলার আবদুল আজিজ খানের দোকানে অভিযান চালিয়ে এক হাজার ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অতিরিক্ত সার মজুদ রাখার অভিযোগে ডিলারের ছোট ভাই আবদুর রশিদ খানকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সারের ডিলার আবদুল আজিজসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগ্রেপ্তারের দাবিপার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামকে হত্যাচেষ্টার প্রতিবাদে গত বুধবার শ্রমিকেরা খনি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে খনির শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, আবু সুফিয়ান, সিবিএ নেতা রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে এ ঘটনার মদদদাতা ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা আমিনুল ইসলাম বাবুল ও নুরুজ্জামানসহ অপহরণকারী ইদু ও ফিজারকে গ্রেপ্তারের দাবি জানান। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিচোরাই ওষুধ আটকমেহেরপুরের সদর উপজেলার সীমান্ত সংলগ্ন ইছাখালী গ্রামের আকছেদ আলীর বাড়ি থেকে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই ওষুধ আটক করা হয়েছে। র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার ওই বাড়িতে অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধার করেন। ওষুধগুলো তিনটি বস্তার ভেতরে ১৭টি কার্টনে ছিল। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আফছেদ আলী পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ওষুধ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মেহেরপুর প্রতিনিধিমরা গরুর মাংস জব্দনড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে গত বুধবার মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ১১ জন কসাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ সময় ১১০ কেজি মাংস জব্দ করা হয়। উপজেলা পরিচ্ছন্নতা পরিদর্শক মো. হাবিবুর রহমান লোহাগড়া থানায় এ অভিযোগ দেন। ওই বাজারে অভিযান পরিচালনা করার সময় তিনি ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল ও লোহাগড়া থানার পুলিশ উপস্থিত ছিল। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জাল টাকাসহ গ্রেপ্তারর্যাব সদস্যরা জাল টাকাসহ শাজাহান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গত বুধবার রাতে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাজাহান সদর উপজেলার শালদহ গ্রামের দবির আলীর ছেলে। তাঁর কাছ থেকে ১২ হাজার ৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। র্যাবের দাবি, শাজাহান জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। কুষ্টিয়া অফিসচোরাই ওষুধ আটকমেহেরপুরের সদর উপজেলার সীমান্তসংলগ্ন ইছাখালী গ্রামের আকছেদ আলীর বাড়ি থেকে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই ওষুধ আটক করা হয়েছে। র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার ওই বাড়িতে অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধার করেন। ওষুধগুলো তিনটি বস্তার ভেতরে ১৭টি কার্টনে ছিল। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আফছেদ আলী পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ওষুধ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মেহেরপুর প্রতিনিধিবিজিবির কর্মশালাসীমান্তে চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উন্নয়ন এবং শক্তিবৃদ্ধি-বিষয়ক এক কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়ন সেমিনার কক্ষে এ কর্মশালা হয়। এতে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. নিয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম