একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূর্তি উদ্ধারজয়পুরহাটের আক্কেলপুরে কষ্টিপাথরের একটি ভাঙা মূর্তি ও পাটাতন পাওয়া গেছে। উপজেলার বারইল গ্রামের নয়াপুকুরের পাড় আবাসন প্রকল্পের মাটিকাটা শ্রমিকেরা গত বৃহস্পতিবার পুকুর খনন করতে গিয়ে মূর্তিটি খুঁজে পান। শ্রমিকদের সর্দার বেলাল হোসেন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানকে জানান। তাঁরা ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন। মোখলেছুর রহমান জানান, মূর্তিটির ওজন পাঁচ কেজি ৫০০ গ্রাম এবং পাটাতনের ওজন ৭ কেজি ২০০ গ্রাম। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিপ্রার্থীদের জরিমানারাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ টি এম মাহবুব-উল করিম বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার নবাবপুর ইউনিয়নে অভিযানকালে দেয়াল, অফিস, দোকানঘরসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগানো দেখতে পান। পরে চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন, আলমগীর হোসেন, কামাল ফকির, খলিলুর রহমান, ম. আ. কুদ্দুস ও আজিজ ইকবালসহ প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় আহসান হাবীব নামে অপর একজন প্রার্থী মাইক্রোবাস নিয়ে গণসংযোগ করার সময় তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিভোটের কথা বলে...গোপালগঞ্জের কাশিয়ানীতে গত বুধবার গভীর রাতে ব্যাসপুর গ্রামে ভোট ও দোয়া চাওয়ার কথা বলে একটি বাড়িতে ডাকাতেরা ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনের সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। বাধা দিতে গেলে ডাকাতেরা গৃহকর্তার মেয়েকে মারপিট করে। তবে কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, ডাকাতি নয়। ধারণা করা হচ্ছে, দলটি ওই মেয়েকে ধর্ষণের জন্য গিয়েছিল। গোপালগঞ্জ প্রতিনিধিপ্রতিবাদ সভা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ইউনুছ মিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এক প্রতিবাদ সভা গত বৃহস্পতিবার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শওকত আলী। সভায় বক্তারা ইউনুছ হত্যাকাণ্ডের চার দিন অতিবাহিত হওয়ার পরও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।  ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিউদ্বোধনঢাকার কেরানীগঞ্জের পশ্চিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইনাখাড়পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি সাংসদ নসরুল হামিদ গতকাল শুক্রবার এর উদ্বোধন করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি