একনজরে
এক মঞ্চেচার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত রেখে ইউনিয়নের উন্নয়নের জন্য ভোটারদের সামনে অঙ্গীকার করলেন। জানালেন, তাঁরা এলাকা থেকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূলে যথাযথ ভূমিকা রাখবেন। গত শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঝিহট্ট উচ্চবিদ্যালয়ের মাঠে এ অঙ্গীকার করেন। অনুষ্ঠানটির আয়োজন করেন আইনজীবী আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উন্নয়ন কমিটির মহাসচিব তৌহিদুর রহমান। বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আছার উদ্দিন, আবদুর রশিদ, সামছুল হক ও আবদুস সামাদ। পরে তাঁরা উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঅর্থদণ্ডভোটারদের মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণের অভিযোগে রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত রোকেয়া সুন্দরী (২৭) নামের এক নারী কর্মীকে অর্থদণ্ড দিয়েছেন। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের ইনতাজ আলীর স্ত্রী। জানা গেছে, গতকাল শনিবার ওই নারী তাঁর এক সহকর্মীকে নিয়ে গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিজন সরকারের পক্ষে ভোট চাইতে বিলমালনী এলাকায় যান। এ সময় তিনি ভোটারদের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করছিলেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে হাজির হন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোকেয়াকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবাঘের আক্রমণে নিহতসুন্দরবনের কালাবগী স্টেশন এলাকায় চরেরখালে মাছ ধরার সময় গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাঘের আক্রমণে জাহিদুল ইসলাম (২২) নামের এক জেলে প্রাণ হারিয়েছেন। তিনি খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের বাসিন্দা। সুন্দরবন পশ্চিম বিভাগের রেঞ্জ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বাঘটি জাহিদুলকে পেছন থেকে হামলা করে তাঁকে নিয়ে বনের ভেতর চলে যায়। খবর পেয়ে কালাবগী স্টেশনের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খুলনা অফিসকার্যালয় ভাঙচুরমাগুরা সদর উপজেলার জগদল ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের কর্মীরা অপর প্রার্থী জাহিদ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় গত শুক্রবার রাতে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী কার্যালয়ে উপস্থিত রতন আলীসহ কয়েকজন অভিযোগ করেন, শুক্রবার রাত পৌনে ১১টায় ১০-১২টি মোটরসাইকেলে করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের ২০-২৫ জন কর্মী জগদল বাজারের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান। অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মাগুরা পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘ঘটনা জানার পর আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।’ মাগুরা প্রতিনিধি