একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন এলাকা থেকে গত শনিবার রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে। জিআরপি সূত্র জানায়, লংলা রেলস্টেশনের আউটারের কাছে শনিবার রাতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জিআরপি থানায় খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিগ্রেপ্তার ১ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনুছ মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি আনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত ইউনুছ হত্যা মামলায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন বলেন, পাঁচজনের মধ্যে নিলু বেগম ও আনা মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি আত্মহত্যানারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বনভোজনে যেতে না দেওয়ায় অভিমান করে নাসিমা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিকয়েদির মৃত্যুপঞ্চগড় জেলা কারাগারে ফজর আলী (৩০) নামের এক কয়েদি মারা গেছেন। পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান। তিনি পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। স্ত্রীর দায়ের করা একটি মামলায় পারিবারিক আদালত তাঁকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। গত ২০ মে তিনি কারাগারে আসেন। রোববার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পঞ্চগড় প্রতিনিধিজমি নিয়ে সংঘর্ষকুড়িগ্রামের রৌমারীর নঠানপাড়া গ্রামে গত রোববার জমি নিয়ে বিরোধের জেরে নুর ইসলামের সমর্থকদের সঙ্গে নুরুল আমিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন নুরুল আমিন, সাহেরা খাতুন, গোলাম শহীদ, সাহিদা খাতুন, সুরাইয়া বেগম, আবদুল বারেক ও নুর ইসলাম। এ ঘটনায় রৌমারী থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকম্পিউটার বিতরণজয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার কম্পিউটার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম আবদুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিনতুন মুখগোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২টি ইউনিয়ন পরিষদে এবার নতুন প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কুশলায় শামসুল ইসলাম, হিরণে এবাদুল হক মুন্সি, পিঞ্জুরীতে মুজিবুর রহমান, ঘাঘরে নাদের আলী মিয়া, আমতলীতে হান্নান দাগ, কলাবাড়ীতে মাইকেল ওঝা, বান্ধ্যাবাড়ীতে মিজানুর রহমান, শুয়াগ্রামে মনীন্দ্র নাথ, রাধাগঞ্জে অমৃত লাল, কান্দিতে উত্তম বাড়ৈ, রামশীলে খোকন বালা ও সাদুল্লাপুর ইউনিয়নে জয়ধর। গত শনিবার এ নির্বাচন হয়। গোপালগঞ্জ প্রতিনিধিকিশোরী উদ্ধারফরিদপুর শহরের রথখোলা এলাকার যৌনপল্লি থেকে এক কিশোরীকে (১৩) উদ্ধার করা হয়েছে। র্যাব-৮-এর একটি দল গতকাল রোববার তাকে উদ্ধার করে। ওই কিশোরীর বাড়ি ঢাকায়। মিরপুরের একটি পোশাক কারখানায় সে কাজ করত। সীমা নামের এক তরুণী তাকে ফুসলিয়ে ফরিদপুর এনে যৌনপল্লির ভাড়াটিয়া রুহীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। ওই কিশোরীর মামার কাছ থেকে খবর পেয়ে র্যাব অভিযান চালায়। ফরিদপুর অফিসব্যস্ত থাকায়...নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির তিন শীর্ষস্থানীয় নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এ উপজেলায় পিকেটিং হয়নি। বাজারের বেশির ভাগ দোকানই ছিল খোলা। ওই তিন নেতা হলেন উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিকাত সরদার। তাঁরা তিন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি নেতা জি এম নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি।’ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি