একনজরে
কয়েদির মৃত্যুমাদক মামলায় সাজাপ্রাপ্ত ফরিদপুর কারাগারের কয়েদি মো. সাত্তার (৪৫) গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলা কারাধ্যক্ষ আবদুল কুদ্দুস জানান, তাঁর বাড়ি ফরিদপুর শহরের উত্তর আলীপুর শহর রক্ষা বাঁধ এলাকায়। ভ্রাম্যমাণ আদালত গত ৩০ জানুয়ারি মাদক মামলায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। কারা হাসপাতালে দুই দফা চিকিৎসার পর ২ জুন তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার তাঁকে ঢাকায় পাঠানো হয়। ফরিদপুর অফিসশিশুর মৃত্যুবরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডাল ভাঙা গ্রামে একটি সেতু ধসে পড়ে ফারজানা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, রোববার বিকেল চারটার দিকে গ্রামের ইউনুস আলীর মেয়ে ফারজানা এবং প্রতিবেশী আরও দুই শিশু শারমিন ও লামিয়া বাড়ির পাশে সেতুর ওপরে বসে খেলার সময় আকস্মিক সেতুর মাঝখানের কয়েকটি স্লিপার ধসে পড়ে। এতে শিশুরা নদীতে পড়ে যায়। এ ঘটনায় আহত শারমিন ও লামিয়া নামের দুই শিশুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনাআশা পূর্ণ হলো না...চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাসেম আলী (৪২) গত রোববার ভোট দিতে গিয়ে জানতে পারেন তাঁর ভোট আগেই দেওয়া হয়ে গেছে। ভোট দিতে ব্যর্থ হয়ে বাড়ি ফেরার পথে তিনি বলেন, ‘গ্রামের মান্যগণ্য লোকের কথামতো এত দিন ভোট দিয়ে এলেও এবার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দেব। কিন্তু আমার সে আশা পূর্ণ হলো না।’ এ কেন্দ্রের এই জাল ভোটের ঘটনা ছাড়া সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিবড় ভাইয়ের জয়কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন দুই ভাই ইয়াছিন ও ইয়ামিন। গত রোববার ওই ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনে বড় ভাই ইয়াছিন তিন হাজার ৭৭ ভোটের ব্যবধানে ছোট ভাইকে হারিয়েছেন। নির্বাচনে তাঁদের মা হালিমা বেগম ভোট দেওয়া থেকে বিরত থাকেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাগ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে মামুন ও মোস্তফা নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ফতেহপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি