একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোটকুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ১০টায় পৌর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি দোকানের সামনে থেকে ৩০টি ৫০ টাকার জাল নোটসহ মামুন বকসী (২২) ও জাহাঙ্গীর আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৯ মে উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ মামুন সরদার নামের এক যুবককে ছয়টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিদম্পতি সমাবেশঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার সকালে ‘সন্তুষ্ট’ দম্পতিদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে শারীরিক ও মানসিকভাবে সন্তুষ্ট—এ রকম দেড় শ নারী-পুরুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা বিভাগ এ সমাবেশের আয়োজন করে। ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পরিতোষ কুমার পালের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিযক্ষ্মা নিয়ে সেমিনারস্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে মানসম্মত ডটস (ডাইরেক্টলি অবসার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স) বাস্তবায়ন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে গতকালের এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জহুরার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মোজাম্মেল হক। সেমিনারে উপজেলার ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। সিভিল সার্জন জানান, জেলায় ২০১০ সালে ৯৫ ভাগ যক্ষ্মা রোগী সুস্থ হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিধর্ষকের যাবজ্জীবনরাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মো. ইসমাইল হোসেন মঙ্গলবার ধর্ষণ মামলার রায়ে হাবিবুর রহমান ওরফে বুশ (২৫) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। হাবিবুর রহমান বালিয়াকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের বাসিন্দা। ২০০৮ সালের ১৪ জুন বালিয়াকান্দি উপজেলার পারকুল গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা হাবিবুর রহমানসহ তিনজনের নামে মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিজরিমানা আদায়ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর ১৮ সমর্থককে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার রাতে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর রহমানের ১৪ জন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলামের চার সমর্থক রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল জরিমানার টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিস্মারকলিপি প্রদানপেনশন চালু, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কর্মচারীদের স্বার্থবিরোধী বিধিমালাসহ কালো আইন বাতিল, পোষ্য কোটা চালু ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতির দাবিতে গোপালগঞ্জ পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংসদের আহ্বায়ক হারুনার রশীদ ও সদস্যসচিব সরদার কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ প্রতিনিধি