একনজরে
নির্বাচনী শত্রুতারাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সমর্থক মতিউর রহমানের সমর্থনে গত বুধবার কোয়ালীপাড়ায় পথসভা অনুষ্ঠিত হয়। এ জন্য সন্ধ্যার দিকে তিনি শতাধিক মোটরসাইকেলযোগে কর্মী-সমর্থক নিয়ে সেখানে পৌঁছান। মোটরসাইকেলগুলো সভাস্থল থেকে কিছু দূরে নিরাপদ স্থানে রেখে তাঁরা পথসভায় যোগ দেন। সভা শেষে তাঁরা এসে দেখেন, মোটরসাইকগুলোর সিটকভার একাধিক স্থানে কাটা। মতিউর রহমান অভিযোগ করেন, তাঁর পথসভার লোকজন দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সমর্থকেরা এ কাজ করেছেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিজেলেদের মানববন্ধনজাতীয় বাজেটে উপকূলীয় জেলেদের জন্য আলাদা বরাদ্দ ও পরিচয়পত্রসহ ১৪ দফা দাবিতে গতকাল সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মোর্শেদা বেগম, মো. রফিকুল ইসলাম, মাসুদ আলম, কলাপাড়া উপজেলা জেলে সংগঠনের সভাপতি সোনা মিয়া ফরাজি, সদর উপজেলার ইটবাড়িয়া জেলে সংগঠনের সভাপতি মান্নান খান, দশমিনা উপজেলা জেলে সংগঠনের সভাপতি খলিল রাঢ়ী প্রমুখ। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পটুয়াখালী অফিসপুনর্নির্বাচনের দাবিতেচট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝুলনপোল ও মাদবারহাট কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল মোস্তফার সমর্থকেরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচিতে তাঁর প্রায় এক হাজার সমর্থক অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন। ইছাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ফলাফল পেয়ে তা ঘোষণা করা হয়েছে। ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। মিরসরাইয়ের ইউএনও মো. সাঈদ কুতুব বলেন, স্মারকলিপিটি যথানিয়মে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিমতবিনিময়‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই’ স্লোগান নিয়ে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার গণগ্রন্থাগারে পাঠকদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসেন তালুকদার। বক্তব্য দেন কবি মাকিদ হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মতিয়ার রহমান, কবি মামুন ইব্রাহিমী প্রমুখ। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধি