একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ন্যাসতলীর মেলাজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে ২০০ বছরের ঐতিহ্যবাহী সন্ন্যাসতলীর মেলায় উৎসবে মেতে ওঠে এলাকার হাজার হাজার মানুষ। মেলাকে ঘিরে এলাকার অর্ধশত গ্রামের বাড়ি বাড়ি জামাতা-মেয়েসহ আত্মীয়স্বজনের আগমন ঘটেছিল। মেলা উপলক্ষে চার কিলোমিটার জুড়ে বসেছিল হরেক রকম ঘুড়ি, ফলমূল, মিষ্টি, বাঁশের তৈরি পল্লী সাহিত্যর নিদর্শন রঙিন ডালাকুলা, চাঙ্গারি, হাতপাখা, মাছ ধরা খৈলশানীসহ সাংসারিক কাজে ব্যবহূত বিভিন্ন তৈজসপত্র। আর শিশু-কিশোর মেতে উঠেছিল ঘুড়ি ওড়ানো উৎসবে। জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার এই মেলা বসে।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিবিভাগীয় সম্মেলন‘অর্ধ বার্ষিক ফৌজদারি বিচার ব্যবস্থা, সমস্য ও সমাধান’ শীর্ষক এক সম্মেলন গতকাল শুক্রবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. ফারুক আহাম্মদ। সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী, মুখ্য বিচারিক হাকিম রেজা তারিক আহমদ, জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মো. মজিদ আলী, সিভিল সার্জন আসাদউজ্জামান, মাহাবুবুর রহমান তালুকদার চৌধুরী প্রমুখ।  পিরোজপুর প্রতিনিধিজরিমানামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বৃহস্পতিবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান ও তিন সদস্য পদপ্রার্থীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী সুলেমান মিয়া এবং সদস্য পদপ্রার্থী আবদুল আলী, আবদুল মন্নাফ ও আমীর আলীর কাছে থেকে এই টাকা আদায় করা হয়েছে।  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি