একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চক্ষু শিবিররোটারি ক্লাব অব সৈয়দপুর তথা রোটারি চক্ষু হাসপাতালের উদ্যোগে সৈয়দপুরে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর এডিএম আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আনারকলি মাহবুব। রোটারিয়ান লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষু রোগ ও এর প্রতিকার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক শরীফুল আলম চৌধুরী। পরে শিবিরে সৈয়দপুর তথা এ অঞ্চলের ৫০০ রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ ও চশমা দেওয়া হয়।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিখুরমা ও সিগারেটরংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মদিরা বেগম ওরফে কাকলী ব্যাগভর্তি খুরমা ও সিগারেটের প্যাকেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তাঁর দাবি, ভোট চাইতে গেলে সবাই কিছু খেতে চায়, তাই তিনি এ পন্থা অবলম্বন করেছেন। এতে খরচ কম ও সহজেই ভোটাররা খুশি হন। এর ফলে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো কাউকে ভূড়িভোজ করাচ্ছি না। প্রত্যেকের হাতে দুই-তিনটি করে খুরমা দিচ্ছি। এতে সমস্যা কোথায়?’  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিপোস্টকার্ডে গণস্বাক্ষরদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে সাম্প্রদায়িক জঙ্গিবাদবিরোধী মঞ্চ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে পোস্টকার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করে। বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুই শতাধিক সচেতন নাগরিক সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঠানো পোস্টকার্ডে স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার আবু, নরেশ চন্দ্র রায়, আহসান রহিম মঞ্জিল, সারোয়ার মানিক, মজিবুল হাসান প্রমুখ।  নীলফামারী প্রতিনিধিলাশ উদ্ধাররংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের শঠিবাড়ীর দোলায় কতিপয় দুর্বৃত্ত অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তিকে চার-পাঁচ দিন আগে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পুকুরের পানিতে ফেলে রেখে যায়। গতকাল সকালে এলাকার লোকজন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, এ ব্যপারে পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি বাড়িতে ডাকাতিমাদারীপুরের কালকিনি উপজেলার চর সাহেবরামপুর গ্রামের আবদুর রহিম মাস্টারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। রাত তিনটার দিকে প্রথমে এক ডাকাত সিঁদ কেটে ঢুকে দরজা খুলে দেয়। পরে ১০-১২ জন ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়ির সবাইকে ঘুম থেকে জাগায়। এরপর তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং ছয়টি মুঠোফোনের সেট লুট করে নিয়ে যায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি বজ্রপাতে মৃত্যুমাদারীপুরের শিবচরের চরজানাজাতে গত শুক্রবার বিকেলে বজ্রপাতে এক ছাত্র নিহত ও আরও দুজন ছাত্র আহত হয়েছে। আহত ছাত্রদের একজন নিহত ছাত্রের ভাই। শুক্রবার বিকেলে চরজানাজাতের জয়নুদ্দিন শেখকান্দি গ্রামে এস্কান্দার কাজীর কাছারিঘরের চালার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় কাছারিঘরে থাকা সাগর কাজী (১৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বড় ভাই নজরুল ইসলাম (২০) ও রাজীব মিয়া (২১)। সাগর ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। আহত নজরুল ইসলাম ও রাজীব মিয়া একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিনতুন কমিটিফরিদপুর রেলওয়ে স্টেশন বাজার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে অসীম কুমার মালো সভাপতি ও মো. ছরোয়ার ব্যাপারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শেখ নূরুল ইসলাম সহসভাপতি, মো. আতিয়ার রহমান সহসাধারণ সম্পাদক, মো. কাশেম ব্যাপারী সড়ক সম্পাদক, মো. ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক, মো. জাহিদ প্রচার সম্পাদক এবং মো. লুৎফার শেখ, মো. ইয়াকুব শেখ, মো. রেজা মোল্লা, মো. সিরাজ সিকদার ও মো. জাহিদ কাজী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  ফরিদপুর অফিসবৈজ্ঞানিক সেমিনার চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে শুক্রবার রাতে ‘মস্তিষ্কের ক্ষত ও করণীয়’ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চুয়াডাঙ্গা শাখা ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন নিউরোসার্জারি বিশেষজ্ঞ জাহিদ রায়হান। বক্তব্য দেন সাইফুল ইমাম, গোলাম মোস্তফা ও শাহীন ইবনে হাসনাত।  চুয়াডাঙ্গা প্রতিনিধিআজ নির্বাচনচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ রোববার। ইউনিয়নগুলো হলো—রাজারগাঁও, বাকিলা, কালচোঁ (দ.), কালচোঁ (্উ.), সদর ইউনিয়ন, বড়কুল (পূর্ব), বড়কুল (প.), হাটিলা (পূর্ব), হাটিলা (প.), গন্ধর্ব্যপুর (উ.), গন্ধর্ব্যপুর (দ.)। নির্বাচনে ৫৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম বলেন, প্রতিটি ইউনিয়নে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত টহল দেবেন। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিডাকাতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভুঁয়াই গ্রামের উস্তার আলীর বাড়িতে গত শুক্রবার ডাকাতি হয়েছে। পরিবারের লোকজনের দাবি, ডাকাতেরা স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে উস্তার আলী গতকাল দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিসংবর্ধনানেত্রকোনার পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভার উদ্যোগে গত শুক্রবার স্থানীয় মহুয়া অডিটরিয়ামে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়। এ ছাড়া পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিবিক্ষোভ মিছিলফজলুল হক চৌধুরীকে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে কেরানীগঞ্জের হযরতপুর ঢালীকান্দি বাজারে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এতে হযরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল হকসহ কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। নিহতের বাবা কদর আলী চৌধুরী জানান, গত মঙ্গলবার কলাতিয়া মানিকনগর সড়কে দুর্বৃত্তরা ফজলুল হক চৌধুরীকে পিটিয়ে হত্যা করে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি