একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কার ও পদত্যাগদলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় ও তাঁদের সমর্থন করায় নওগাঁর রানীনগর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বেলাল, প্রচার সম্পাদক ও গোনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আরিফ রাঙ্গা, পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক এবং মিরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান। এ ঘটনার প্রতিবাদে উপজেলা কৃষক লীগের সভাপতি ও গোনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী চয়েন উদ্দিন সরকার ও গোনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম দল থেকে পদত্যাগ করেছেন। গত শনিবার রানীনগর উপজেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিপুনর্নির্বাচনের দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২ নম্বর খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থীরা। গত সোমবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীদের পক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সামাদ লিখিত বক্তব্যে এ দাবি জানান। সম্মেলনে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হক্কানী ও সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী মর্জিনা বেগম, সাধারণ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, শাহ আলম, মাসুদ রানা, মো. টুকু, আবদুর রহমান ও জিল্লুর রহমান। গাইবান্ধা প্রতিনিধিট্রাক ছিনতাইবগুড়া থেকে ফরিদপুর আসার পথে গত শুক্রবার ডাকাতেরা নাটোরের সিংড়া উপজেলার বাতা এলাকা থেকে একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে। ট্রাকমালিক ফরিদপুরের নগরকান্দা উপজেলার মীরের গ্রামের মো. আ. লতিফ শেখ জানান, ট্রাকে ১২৭ বস্তা ধান ছিল। ডাকাতেরা ট্রাকটি নিয়ে যাওয়ার সময় চালকসহ আরও তিনজন আরোহীকে হাত-পা বেঁধে একটি মাঠে ফেলে রেখে যায়। সিংড়া থানার ওসি ফয়জুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার উপজেলার চৌগ্রামের আ. খালেককে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।’ ফরিদপুর অফিসএক ভোটে জয়ীফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ও গুনবহা ইউপি নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে সাধারণ সদস্যপদে নির্বাচিত হয়েছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন ময়না ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মো. নায়েব আলী ও গুনবহা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহাদৎ হোসেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে নায়েব আলী পান ৬৫৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসিন মোল্লা পান ৬৫৬ ভোট। অপরদিকে মো. শাহাদৎ হোসেন পেয়েছেন ৩৯৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পান ৩৯৬ ভোট। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিমোড়ক উন্মোচনপিরোজপুর শহরের প্রাথমিক বিদ্যালয়ের পালপাড়া ক্লাস্টারের বার্ষিক পুষ্পিতার মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান। অনুষ্ঠানে আলোচনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহসান, কাশিফুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা গুহ ও পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতোয়ারা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর। পিরোজপুর প্রতিনিধিমামলাকুমিল্লার দেবীদ্বার উপজেলায় ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা করে। ৭ জুন উপজেলার ধামতী ইউনিয়নে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) সার পরিবেশক শামসুল হকের গুদাম থেকে পার্শ্ববর্তী বড়কামতা ইউনিয়নে পাচারকালে ওই সার জব্দ করে পুলিশ।  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি