একনজরে
হামলামৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খাঁরপাড়া গ্রামের স্কুলশিক্ষক হাবিবুর রহমান আহত হয়েছেন। স্থানীয় মুহিবুর রহমান ও ছানা মিয়া গত মঙ্গলবার ভাটেরা বাজারে তাঁর ওপর এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিবৃষ্টি বিড়ম্বনাআষাঢ়ের বৃষ্টি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা। গতকাল সকালে এবং মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে খোলা জায়গায় লাগানো সব নির্বাচনী পোস্টার নষ্ট হয়ে যায়। এ অবস্থায় পোস্টার রক্ষা করতে প্রার্থীরা এখন বিকল্প উপায় খুঁজছেন। কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, তাঁরা প্লাস্টিকের কাগজে মুড়িয়ে কিংবা লেমিনিটিং করা পোস্টার টাঙানোর কথা ভাবছেন। ২৮ জুন কেন্দুয়ার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিএক ভোটে জয়ীনেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন একজন চেয়ারম্যান প্রার্থী। তাঁর নাম আবদুল কুদ্দুস নয়ন। দেয়ালঘড়ি নিয়ে তিনি পেয়েছেন দুই হাজার ২৩৪ ভোট। অন্যদিকে তালা প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ২৩৩ ভোট। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিমাসোহারা!কিশোরগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন বলে অভিযোগ এসেছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় বক্তারা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, কিশোরগঞ্জ শহরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উল্লেখযোগ্য কোনো ভূমিকা, পদক্ষেপ উদ্যোগ নেই। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জলাশ উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জাহিদুল ইসলাম (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধীকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে রিফায়েতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় দৌলতপুর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি অনেক আগেই মারা গেছেন। পরে পুলিশ জাহিদুল ইসলামকে আটক করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জাহিদুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। কুষ্টিয়া অফিসকর্মশালা‘নিশিদিন আলোকশিখা জ্বলুক প্রাণে’ স্লোগান নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ‘এফডিএফ তৃতীয় বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা’। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) সভাপতি শান্তনু ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবু সুফিয়ান চৌধুরী, রিজভী জামান, আসমা আক্তার, সিরাজ-ই-কবির এবং ফোরামের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। ফরিদপুর অফিসচারজনের সাজারাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে আব্বাস আবু হানিফা ও ইয়াসিন নামের দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও গোলাম জাকারিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে এনামুল হক ও বাবর আলী নামের দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মঙ্গলবার বিকেলেই রাজবাড়ীর জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিনির্বাচনে ড্ররাজশাহীর বাগমারার দুই ইউপি সদস্য পদপ্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় তাঁদের কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। বাগমারার আউচপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্যপদে আবদুস সামাদ সরকার ও পলাশ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুজনই ৩৯০টি করে ভোট পান। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লোহেল আল মামুন জানান, দুজনই সমানসংখ্যক ভোট পাওয়ায় কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সামাদ বলেন, এ ক্ষেত্রে পুনরায় ভোট গ্রহণ করার বিধান রয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিআটক, সিলগালাদিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামে মনির হোসেনের ঘরে র্যাব ও পুলিশ গতকাল বুধবার দুপুরে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও নয় বোতল কোরেক্স (ফেনসিডিলের বিকল্প) উদ্ধার করা হয়। এ ঘটনায় মনির হোসেনকে আটক করা হয়। এদিকে লাইসেন্স নবায়ন না করায় উপজেলার হীরামতি সিনেমা হলটি সিলগালা এবং সিনেমা হলের দুই কর্মচারীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চারমাথা মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে খাইরুল নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিটিএসসিসি চালুর দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক সংসদ (টিএসসিসি) চালুর দাবিতে গত মঙ্গলবার ক্যাম্পাসে শোভাযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলা কালে আবু সায়েম, রফি আহমেদ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি