একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট ছিনতাইচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় ভোট গণনার সময় দুর্বৃত্তরা পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিপুল পরিমাণ ব্যালট পেপার নিয়ে যায়। ভোলাহাটের ইউএনও গোলাম আজম জানান, সন্ধ্যায় নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় হঠাৎ প্রায় দেড় শ লোক কেন্দ্রের বাইরে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে কেন্দ্রের ভেতর থেকে বিপুল পরিমাণ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জপাঁচজনের যাবজ্জীবনবগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা হত্যা মামলার রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. আমিনুল হক গত বুধবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: বগুড়া শহরের শফিকুল ইসলাম, জিল্লাল মিয়া, মালগ্রাম উত্তর পাড়ার রঞ্জু মিয়া, দীপু মিয়া ও চকসূত্রাপুর চাপড়পাড়ার ফুল্লা আলম। শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি খুন হন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াশ্রমিকদের দাবিচিংড়ি প্রক্রিয়াকরণ শিল্পে কর্মরত শ্রমিকদের ‘শ্রম আইন-২০০৬’ অনুসারে শ্রম অধিকার পরিস্থিতি উন্নয়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি সংস্থা ‘সেফ’-এর উদ্যোগে রূপসা শিল্পাঞ্চলের বিভিন্ন চিংড়ি কারখানায় কর্মরত শতাধিক শ্রমিক এতে অংশ নেন। এ সময় তাঁরা শ্রম আইন অনুসারে নিয়োগ ও পরিচয়পত্র, সাপ্তাহিক ও মাতৃত্বকালীন ছুটি এবং সর্বনিম্ন মজুরিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধনে নাগরিক নেতা ফিরোজ আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, সেফের সমন্বয়কারী মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। খুলনা অফিসহামলায় আহতকুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৌর কাউন্সিলরের হামলায় আহত হামিদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হামিদ মোটরসাইকেলযোগে মিরপুর বাজারে যাচ্ছিলেন। পথে তিন-চারজন সঙ্গীসহ কাউন্সিলর বিল্লাল শেখ গতি রোধ করে তাঁকে রড দিয়ে মারপিট করেন এবং মোটরসাইকেল ভাঙচুর করেন। হামিদের অভিযোগ, পৌর নির্বাচনের সময় বিল্লালের হয়ে কাজ না করায় তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কাউন্সিলর বিল্লাল শেখ দাবি করেন, গত বুধবার রাতে হামিদ তাঁকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিলেন। গতকাল কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে হামিদকে মারা হয়। কুষ্টিয়া অফিস