একনজরে
কর বৃদ্ধির প্রতিবাদবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র কর্তৃক পৌর কর বৃদ্ধি ও বস্তিবাসীদের কাছ থেকে কর আদায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এক প্রতিবাদ সভা হয়েছে। সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বক্তৃতা করেন কছিম উদ্দিন আহম্মেদ, আবদুল কুদ্দুস, আনছার আলী প্রমুখ। বক্তারা বলেন, কোনো পূর্বঘোষণা ও পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়াই মেয়রের একক সিদ্ধান্তে রেলওয়েসহ সরকারি পতিত বাড়ি ও বস্তিবাসীদের কাছ থেকে কর আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। শেষে শহরে গণমিছিল বের করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবিএনপি কর্মীর দণ্ডসিরাজগঞ্জ পৌরসভার টেন্ডারবাজির ঘটনা নিয়ে গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ আরও দুই বিএনপি কর্মীকে আটক করেছে। আটককৃত দুই কর্মীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: আবুল কালাম আজাদ ও আশরাফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান রাতেই এই দণ্ড দেন। এ নিয়ে গত দুই দিনে ছয়জনকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ‘ধর্ষক’ গ্রেপ্তারফরিদপুর সদরের পালডাঙ্গী গ্রামের নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী পরিদর্শক (এএসআই) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। থানার এসআই আ. কুদ্দুস জানান, গত বৃহস্পতিবার ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ও চটপটি বিক্রেতা মো. রাসেলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর অফিসএক ভোটে পরাজয়নলকূপ প্রতীক নিয়ে মাত্র এক ভোটে পরাজিত হয়েছেন সাবু শেখ নামের এক ইউপি সদস্য প্রার্থী। গত বুধবার নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাবু শেখ ৩৭৭ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রার্থী আলাল মোল্যার (ফুটবল) কাছে পরাজিত হন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর দুবার ভোট গণনায় তিনি প্রথম হন। কিন্তু তৃতীয়বার গণনাকালে তাঁকে পরাজিত ঘোষণা করা হয়। পরিকল্পিতভাবে ব্যালট পেপার ফেলে দিয়ে তাঁকে হারানো হয়েছে। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিত কুমার কুণ্ডু জানান, পাঁচবার ভোট গণনা করে একই ফল পাওয়া গেছে। নড়াইল প্রতিনিধি