একনজরে
জনতার মুখোমুখিএক মঞ্চে জনতার মুখোমুখি হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল গফুর, জুয়েল আহমদ ও এনামুল হক। গত শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁরা নির্বাচনের পরে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন। বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যথাক্রমে অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান ও মুজিবুর রহমান। আগামী মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার নয়টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিমামলাময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলী আসলাম ভূঁইয়া পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন। গত বুধ ও বৃহস্পতিবার দায়ের করা এ দুুটি মামলায় মোট ৫৯ জনকে আসামি করা হয়েছে। ১২ জুন আশরাফুজ্জামানের বাড়িতে হামলার ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছে নান্দাইল থানার পুলিশ। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিশোকসভাবাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আবদুর রউফ খুদী স্মরণে গতকাল শনিবার সকালে কুমিল্লায় এক শোকসভা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির উদ্যোগে শহরতলির একটি রেস্তোরাঁয় এই সভা হয়। বিভাগীয় সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা সভাপতি সাদেকুর রহমান ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান। শোকসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।গাড়ির ধাক্কায় নিহতচট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকায় গতকাল শনিবার ভোরে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মো. শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাসা নগরের বাকলিয়া এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় শরীফকে একটি ব্যক্তিগত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রাণনাশের হুমকিচট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মাহবুবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহবুব। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী পরিবারের এক সদস্য বুধবার তাঁর ছোট বোনকে মারধর করেছেন। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম বলেন, বিষয়টির তদন্ত চলছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঅঙ্গীকারনির্বাচিত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেছেন কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী। গত শুক্রবার বিকেলে কাউয়ারখোপ ইউপি প্রাঙ্গণে ‘রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শীর্ষক অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে এই অঙ্গীকার করেন। ইউপি নির্বাচনের ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। রামু (কক্সবাজার) প্রতিনিধিস্থগিতাদেশসিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদ্য সমাপ্ত উমারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা ও গেজেট আগামী ১৪ জুলাই পর্যন্ত প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই আদেশে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেনসহ নির্বাচনের দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ১২ জুন চৌহালীর উমারপুর ইউপির নির্বাচন চলাকালে উমারপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আগ শিমুলিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত ভোট জোর করে নেওয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে ফলাফল পাল্টে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসব নষ্টবঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দুই দিন ধরে উল্লাপাড়ায় ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের টানানো পোস্টার ছিঁড়ে ভিজে নষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে প্রার্থীরা এবার দড়ির সঙ্গে পোস্টার ঝুলিয়ে হাটবাজার, রাস্তার মোড়, অলিগলিতে প্রদর্শন করছেন। উপজেলার সলপ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত ওসমান ও পঞ্চক্রোশী ইউপির চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জানান, গত দুই দিনে তাঁদের কয়েক হাজার পোস্টার নষ্ট হয়ে গেছে। ২২ জুন এই উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিকৃতীদের সংবর্ধনা‘মাদককে “না” বলো, নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শৈলেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুর রহমান, মুন্সি হাফিজুর রহমান, বিজন কুমার সাহা, তালুকদার হুমায়ূন কবির। নড়াইল প্রতিনিধিবুনিয়াদি প্রশিক্ষণঝালকাঠিতে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা গত শুক্রবার শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে। স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে তিন দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক আ স ম আবদুল হক ও মো. আবদুল মান্নান। কর্মশালায় জেলার চারটি উপজেলার ৩০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ঝালকাঠি প্রতিনিধিপাঁচ পুলিশ আহতসাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের পাঁচজন পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের চালিতাবাড়িয়া নামক স্থানে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. কামরুজ্জামান, আবদুল রাজ্জাক, জুয়েল হাসান, বিপ্র কুমার ও হাবিলদার নওশের আলী আহত হন। তাঁদের প্রথমে নলতা হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা