একনজরে
মানববন্ধনজামালপুরে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) কর্মচারীরা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রোববার বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা টিঅ্যান্ডটি কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ নিশ্চিত করে বিধিমালা প্রণয়ন, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ এবং পাঁচটি কোম্পানিকে একীভূত করার দাবি জানান। জামালপুর প্রতিনিধিস্মারকলিপিব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রোববার বিভিন্ন দাবিতে মানববন্ধন, প্রতিবাদসভা ও মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখা। দাবিগুলোর মধ্যে ছিল: সার, ডিজেল, বিদ্যুৎ ও কৃষিপণ্যের নায্যমূল্য নির্ধারণ, সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক হত্যা বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখা, খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার প্রভৃতি। এ সময় শহরের কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিমানববন্ধনরাষ্ট্রীয় চার মূলনীতিসহ বাহাত্তরের সংবিধান পুনর্বহাল, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের দাবিতে নেত্রকোনা শহরের শহীদ মিনারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা পরিবারকল্যাণ পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিটের যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিচিকিৎসা ক্যাম্পদিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকেরা পীরগঞ্জ আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে গত শুক্রবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা চত্বরে বিনা মূল্যে হূদেরাগের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দিয়েছেন। এতে বিভিন্ন শ্রেণীর ১২০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে পৌর মিলনায়তনে ‘হূদেরাগ প্রতিরোধ স্বাস্থ্য উদ্যোগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চিফ কনসালটেন্ট হাসনাইন নান্না, সার্জিক্যাল কনসালটেন্ট মো. সারওয়ার কামাল। সেমিনারে সভাপতিত্ব করেন চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মো. মুনিরউদ্দীন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিমাহতাব-আনোয়াররাজশাহীতে মেট্রোপলিটন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মুক্তিযোদ্ধা ও স্থানীয় দৈনিক লাল গোলাপ-এর সম্পাদক মাহতাব উদ্দিন সভাপতি ও ডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার আনোয়ার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল জাবিদ, যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ ও আব্দুল্লাহ ইকবাল। কোষাধ্যক্ষ পদে আজিজুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে জিয়াউল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ, রাশেদ রিপন ও মামুন রেজা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী১৫ জনের জরিমানারাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচন চলার সময় আচরণবিধি ভঙের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজনের কারাদণ্ড ও ১৫ জনকে জরিমানা করেছেন। ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ করায় হাবাসপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়ার আবদুর রাজ্জাককে ১৫ দিনের কারাদণ্ড ও যশাই ইউনিয়নের আবু হোসেনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া ১৫ জনকে বিভিন্ন আর্থিক জরিমানা করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিতালা ভেঙেচুয়াডাঙ্গা শহরের হক পাড়ায় গতকাল রোববার ভোরে একটি বাসার কলাবসিবল দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে বাড়ির মালিক সদর উপজেলার কনিষ্ঠ পরিসংখ্যান কর্মকর্তা শফিউদ্দীন সদর থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের নামে মামলা করেছেন। চুরি হওয়া দুটি মোটরসাইকেলের মধ্যে একটি সদর উপজেলা পরিসংখ্যন কার্যালয়ের অনুকূলে সরকারি বরাদ্দ ও অন্যটি বাড়ির ভাড়াটিয়া একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি আবদুর রবের। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মোটরসাইকেল চুরি ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিকল্যাণ সমিতিবৃহত্তর ফরিদপুরের সর্বস্তরের শ্রমিক অধিকার আদায়, উন্নয়ন ও কল্যাণে গঠিত হয়েছে ফরিদপুর শ্রমিক কল্যাণ সমিতি। গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের আলীপুর খন্দকার ভবনে জেলা শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে খন্দকার নূরুজ্জামানকে আহ্বায়ক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না হাসানকে প্রধান উপদেষ্টা, কমলেশ সাহাকে অর্থসচিব করে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন আমিনুল হক, মুরাদ বিশ্বাস, ইয়ার আলী, শেখ ইউসুফ, গৌরাঙ্গ দাস, সেলিম খান, বৌদ্ধনাথ চক্রবর্তী, রেজাউল কারিম, ইউনুস মোল্লা ও আনোয়ার হোসেন। ফরিদপুর অফিস