একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও ছেলে গ্রেপ্তারগাজীপুরের শ্রীপুর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ মা নাজমা আক্তার ও সৎ ছেলে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলার পর গতকাল সোমবার ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-১-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিমনিটর চুরিরাজশাহীর বাঘায় পর পর দুই রাতে দুটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার নারায়ণপুরে অগ্রণী ব্যাংকের একটি কম্পিউটারের মনিটর চুরি হয়। আগের রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকেও একটি মনিটর চুরি হয়। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ব্যাংকের একটি জানালা ভেঙে ভেতরে ঢুকে চোর মনিটর নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই রাতে ব্যাংকের পাশের একটি বাড়িতেও দরজা ভেঙে চুরি হয়েছে। বাঘা থানার ওসি বলেন, এ ব্যাপারে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীভেজাল ঘি ধ্বংসঅবশেষে ৩৩০ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোরের পুরোনো শিশু পার্ক চত্বরে এই ঘি মাটিচাপা দেওয়া হয়। ঘি ধ্বংস করার সময় নাটোরের পুলিশ সুপার মো. কাইমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ময়নুল ইসলাম উপস্থিত ছিলেন। ২০১০ সালে টোলপ্লাজা থেকে পরিতোষ ঘোষ ও সমিট কুমার ঘোষ নামের দুই ব্যবসায়ীর কাছ থেকে এই ভেজাল ঘি আটক করা হয়। এ ব্যাপারে মামলা বিচারাধীন। আদালতের অনুমতিক্রমে ঘি ধ্বংস করা হয়েছে। নাটোর প্রতিনিধিযুবকের কারাদণ্ডছয় বছরের কন্যাশিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। পীরগঞ্জের পাড়িয়া হঠাৎপাড়া গ্রামের যুবক মো. জুয়েল ওই শিশুর সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করলে আশপাশের লোকজন ঘটনাটি দেখে ফেলে। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মণ্ডল জুয়েলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পীরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিদুদকের কর্মশালাদুর্নীতি প্রতিরোধে কৌশলগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। গত রোববার সকাল ১০টায় বরিশাল নগরের সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদকের বিভাগীয় পরিচালক মো. মেজবাহুল ইসলাম। বক্তৃতা দেন সমন্বিত জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক আর কে মজুমদার, সিরাজুল ইসলাম, এস এম ইকবাল প্রমুখ। বরিশাল অফিসফেরি করে বিদ্যুৎবর্তমানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ওপর খুব জোর দেওয়া হয়েছে। এই সরকারের শাসনকালের মধ্যে এ কেন্দ্রগুলো চালু হবে। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে। তখন ‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে’ বলে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, ‘একসময় মুঠোফোন ছিল আমাদের নাগালের বাইরে। এখন মুঠোফোন বিক্রি করতে হচ্ছে ফেরি করে।’ ফরিদপুর অফিসচেয়ারম্যান ও সদস্যন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘গ্রাম আদালত’কে আরও কার্যকর করার লক্ষ্যে মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। ‘স্থানীয় বিচারব্যবস্থা: সম্ভাবনা ও সীমাবদ্ধতা’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, খান মো. শহীদ ও হুমায়ুন লস্কর। বক্তব্য রাখেন রায়হান কবির, ছলেমান খান, আবুল হোসেন প্রমুখ। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি তথা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ‘গ্রাম আদালত’কে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদারীপুর প্রতিনিধি