একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকিং শুরুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স প্রতিরোধে করণীয় বিষয়ে মাইকিং শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এ মাইকিংয়ে রোগাক্রান্ত গবাদিপশু জবাই না করার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে গবাদিপশুর রোগ দেখা দিলে নিকটস্থ পশু চিকিৎসক অথবা হাসপাতালে যোগাযোগ করতে বলা হচ্ছে। জেলার শাহজাদপুর, উল্লাপাড়াসহ বিভিন্ন উপজেলায় নতুন করে অ্যানথ্রাক্স বিস্তার লাভ করায় উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন করতে এ মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিচারজনকে অব্যাহতিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার পাটগ্রাম পাবলিক ক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় চারজনকে দলীয় পদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার আদেশ কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিপিস্তল উদ্ধারখুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রাম থেকে সোমবার গভীর রাতে পুলিশ দুই যুবককে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ তিনটি গুলি উদ্ধার করা হয়। ১৬ জুন সন্ধ্যায় স্কুলের সামনে পিস্তলের গুলিতে মনির হোসেন (২৪) আহত হন। গোপনে চিকিৎসা নেওয়ার সময় ধোপাখোলা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাব্বির হোসেনকে গ্রেপ্তার ও কামরুলের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। খুলনা অফিসসাবেক ইমামের দণ্ডরাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. ইসমাইল হোসেন সোমবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির দায়ে মসজিদের ইমাম মো. তাসির শেখকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। তাসির শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের বাসিন্দা ও খোর্দ্দ মেগচামী জামে মসজিদের চাকরিচ্যুত ইমাম। ২০০৮ সালের ২০ আগস্ট তিনি এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপ্রতিবন্ধীর জয়যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপদে মাত্র দুই ভোটে জয়ী হয়েছেন শারীরিক প্রতিবন্ধী সুধাকর মণ্ডল। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৯৪ ভোট। ঘুড়ি প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজকুমার হালদার পেয়েছেন ২৯২ ভোট। পেশায় ইজিবাইক চালক সুধাকর দুই হাত পেছনে ভর দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি