একনজরে
লাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার আবদুল মান্নান (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও মান্নানের পরিবার সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের উত্তর পলকী গ্রামের মান্নান সম্প্রতি দুবাই থেকে দেশে আসেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত বুধবার বিকেলে তিনি পার্শ্ববর্তী হরিচক গ্রামে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই বাড়ির লোকজন একটি কক্ষে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কুলাউড়া থানার এসআই শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমামা-ভাগনে মাঠেসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে আপন দুই মামা-ভাগনে রয়েছেন। তাঁরা হলেন মামা মো. আক্তারুজ্জামান ও ভাগনে মো. জসীম উদ্দিন চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মামা-ভাগনে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আগামী ৫ জুলাই ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিমোটরসাইকেল চুরিপ্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমানের মোটরসাইকেলটি গত বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে চুরি হয়েছে। মিলন রহমান তাঁর ছোট ভাইকে সঙ্গে নিয়ে জলেশ্বরীতলায় একটি ফাস্ট ফুডের দোকানে খাবার কিনতে যান। দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে গিয়ে তিনি পাঁচ-ছয় মিনিটের মধ্যে খাবার কিনে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। ঘটনার বিষয়ে বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করা হয়েছে। বগুড়া অফিস স্বামীর যাবজ্জীবন স্ত্রীকে হত্যার দায়ে আদালত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলামকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক উম্মে কুলসুম এ রায় দেন। ২০০৫ সালের ৮ আগস্ট শফিকুল তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জডিজিটাল দাওয়াত!কিশোরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তাদের বিভিন্ন কর্মসূচি নেতা-কর্মীসহ সাংবাদিকদের জানাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তারা খুদে বার্তার মাধ্যমে কর্মসূচির খবরাখবর প্রচার করছে। জেলা বিএনপির সদস্য অসীম কুমার বলেন, ‘দলীয় সব ধরনের কর্মসূচি খুদে বার্তার মাধ্যমে সবাইকে জানাচ্ছি। তা ছাড়া বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিও ই-মেইল করে সংবাদপত্র ও সাংবাদিকদের পাঠিয়ে দিই।’ নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঅবশেষে শোধ!জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) গতবারের নির্বাচনে মামাশ্বশুর আবদুল কুদ্দুসের কাছে শোচনীয়ভাবে হেরেছিলেন ইব্রাহীম হোসেন। ওই হারের শোধ নিতে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল কুদ্দুসের ভাতিজা মিনফুজুর রহমানের সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্তু ওই নির্বাচনেও তিনি শোচনীয়ভাবে হেরেছেন। এবারের ইউপি নির্বাচনে ভাগ্নে জামাই ইব্রাহীম হোসেন ১৮৩ ভোটে আবদুল কুদ্দুসকে হারিয়ে পুনট ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৬২৫ ভোট। ইব্রাহীম হোসেন উপজেলা বিএনপির সভাপতি এবং আবদুল কু্দ্দুস উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিপুলিশকে জরিমানাভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকালে গত বুধবার বেলা দুইটার দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দীনকে (৪৩) ৫০০ টাকা জরিমানা করেছেন। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। তিনি বর্তমানে মাদারীপুরের শিবচর থানায় কর্মরত রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাব্বির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘ওই এসআই অনুমোদনবিহীন একটি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ জন্য তাঁকে জরিমানা করা হয়।’ ফরিদপুর অফিসজনসেবা দিবস চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার। চুয়াডাঙ্গা প্রতিনিধিকাঠ হস্তান্তরবরগুনার আমতলী উপজেলার সোনাকাটা সংরক্ষিত বন থেকে পাচারকালে উদ্ধার করা পাঁচটি ট্রলারবোঝাই কেওড়া ও গেওয়া কাঠ কোস্টগার্ড গত বুধবার সন্ধ্যায় বন বিভাগের কাছে জমা দিয়েছে। কোস্টগার্ডের সকিনা ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার নজরুল ইসলাম জানান, বন বিভাগের তালতলী রেঞ্জ অফিসে এগুলো জমা দেওয়া হয়েছে। পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় গতকাল মুঠোফোনে বলেন, ‘কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেংরাগিরি বিটের বন কর্মকর্তা এইচ এম জলিলুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আমতলী (বরগুনা) প্রতিনিধি