একনজরে
কাগুজে নোটরংপুরের বদরগঞ্জে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার কাগুজে নোটের সংকট দেখা দিয়েছে। আট দিন ধরে এ অবস্থা চলছে, এমনকি স্থানীয় সোনালী, অগ্রণী ও কৃষি ব্যাংকের শাখাগুলোতেও এসব নোট পাওয়া যাচ্ছে না। সোনালী ব্যাংকের বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিম বলেন, ইউপি নির্বাচন ঘিরে হঠাৎ ওই সব নোটের ব্যাপক চাহিদা বেড়েছে। কিন্তু রংপুর করপোরেট শাখা থেকে সেই হারে নোট সরবরাহ করা হচ্ছে না। বদরগঞ্জের ধান ও চালের ব্যবসায়ী ডিজেল সাহা বলেন, ‘মনে হচ্ছে, ১০ থেকে ১০০ টাকার নোট উধাও হয়েছে। খুচরা নোট স্থানীয় ব্যাংকগুলোও দিতে পারছে না। এ কারণে ব্যবসায় মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।’ বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিগৃহবধূর মৃত্যুদিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে বজ্রপাতে সুমিত্রা রায় (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং অন্য দুই গৃহবধূ আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, গ্রামের স্বরবানু রায়, অর্চনা রায় ও সুমিত্রা রায় একসঙ্গে মাঠে ঘাস কাটতে যান। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন সুমিত্রা। অজ্ঞান হয়ে পড়েন স্বরবানু ও অর্চনা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান। দিনাজপুর অফিসচিত্র প্রদর্শনী শেষ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার শেষ হয়েছে। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মোকাররম হোসেন মণ্ডল গত বুধবার থেকে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেন। প্রদর্শনীতে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাড়ে সাত শ ছবি স্থান পায়। এ প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। প্রদর্শনীর সমাপনী দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঅজ্ঞাত লাশ উদ্ধারকুষ্টিয়া সদর উপজেলায় গড়াই নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ শহরতলির বারখাদা এলাকার গড়াই নদের মুখ থেকে হাত বাঁধা অবস্থায় ওই লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার এসআই মঈনুদ্দিন বলেন, গতকাল সকাল ১০টার দিকে গড়াই নদের মুখে স্থানীয় ব্যক্তিরা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে তাঁকে অন্য কোনো এলাকা থেকে হত্যা করে লাশ নদে ভাসিয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়া অফিস১৩ জন হওয়ায়কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন ১৩ জন প্রার্থী। এ কারণে ১৩ প্রতীকের ব্যালট পেপার ছাপাতে হয়েছে। এতে নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী জানান, সাধারণত চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য ১২ প্রতীকের ব্যালট পেপার ছাপা হয়। তবে এ ইউনিয়নে প্রার্থী ১৩ জন হওয়ায় অতিরিক্ত ব্যালট পেপার ছাপাতে হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিএকমাত্র নারীনেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে একমাত্র নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশকাকুনী ইউপির লাভলী আক্তার। লাভলী আক্তার বলেন, তিনি নারী সদস্য থাকাকালে এলাকার তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। তাই এবার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ারুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আজ শনিবার উপজেলার ১১টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিপোস্টার বাঁচাতেবৃষ্টির মধ্যে পোস্টার বাঁচাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা নতুন একটি পদ্ধতি বের করেছেন। বৃষ্টিতে ভিজে যাতে নষ্ট হয়ে না হয়, সে জন্য তাঁরা পোস্টারের গায়ে স্বচ্ছ পলিথিন মুড়ে দিচ্ছেন। কেউ কেউ পোস্টার লেমিনেটিংও করছেন। স্থানীয় একটি কলেজের শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে নিষিদ্ধ পলিথিনের বেচাকেনা বেড়েছে, তাতে পলিথিন মোড়ানো ও লেমিনেটিং করা পোস্টারগুলো পরিবেশদূষণ করতে পারে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি