একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুচলেকা নিয়ে মুক্তিসিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হককে গত শুক্রবার রাতে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ৫ জুন ওই ইউপির নির্বাচনে ভোট গণনা চলাকালে দুটি ভোটকেন্দ্রে সংঘর্ষ বাধে। এতে র‌্যাব ও আনসার সদস্যসহ ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যানসহ অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এনামুল হককে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিজয়োল্লাস করায়...নওগাঁর রাণীনগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিজয় মিছিল করার দায়ে নবনির্বাচিত ইউপি সদস্যসহ আটজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ জুনের নির্বাচনে আবদুল করিম মৃধা (৪২) কাশিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। তাঁর সমর্থকেরা পরদিন সকালে বিজয় মিছিল বের করেন। মিছিলকারীরা পরাজিত প্রার্থী আবদুছ ছালামের বাড়ির সামনে গিয়ে নাচানাচি ও রং ছিটিয়ে বিজয়োল্লাস করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়ে সাতজনকে ছয় মাস করে এবং ইউপি সদস্য আবদুল করিমকে ছয় মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিকারাদণ্ডফরিদপুরের ভাঙ্গায় টাকা বিতরণসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান ও দুই সদস্য পদপ্রার্থীসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সকালে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আজিমনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জঙ্গলপাশা গ্রামের আলমগীর হোসেন ফরাজী এবং কালামৃধা ইউপির দুই সদস্য পদপ্রার্থী কোহিনুর শরিফ ও মো. মিরাজ হোসেন রয়েছেন। তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফরিদপুর অফিসওপেন হাউস ডেবরগুনার আমতলীতে গত শুক্রবার বিকেলে পুলিশের ওপেন হাউস ডে পালিত হয়েছে। উপজেলার গুলিশাখালী ইউপি মিলনায়তনে আমতলী থানা পুলিশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার। প্রধান অতিথির বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মাহাবুব হাকিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, গুলিশখালী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মাহাবুব হাকিম বলেন, ‘পুলিশের সেবা সকল নাগরিকের জন্য উন্মুক্ত। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় প্রত্যন্ত গ্রামে আজকের এই সভা করা হচ্ছে।’ আমতলী (বরগুনা) প্রতিনিধি