একনজরে
নৌকাডুবিতে মৃত্যুসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মেঘাই ১ নম্বর স্পার সংস্কারকাজে বালুর বস্তা ফেলার সময় যমুনা নদীর মধ্যে পাঁচজন শ্রমিকসহ বালুর বস্তাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও কোরবান আলী (৫০) নিখোঁজ থাকেন। পরে ডুবুরিরা শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে। পরে নৌকাটিও উদ্ধার করা হয়। কোরবানের বাড়ি কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চর এলাকায়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিএনপি-যুবদলবগুড়া-৬ (সদর) আসনের বিএনপিদলীয় সাংসদ ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের উপস্থিতিতে বগুড়ায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার বেলা তিনটায় বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় একটি অতিথিশালায় এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে যুবদলের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঙ্গে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুরাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামে শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনছের মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আহতদের দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের আনছের মিয়াসহ চারজন শনিবার বিকেলে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির বিদ্যুৎ লাইনের ত্রুটি দেখার জন্য পার্শ্ববর্তী গড়িয়ানা গ্রামের মাঠের মধ্যে বিদ্যুতের পিলারের কাছে যান। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় রাত আটটার দিকে তাঁদের খোঁজে গিয়ে দেখা যায় তারের সঙ্গে জড়িয়ে আছেন তাঁরা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিচারজনের কারাদণ্ডজাল ভোট দিতে এসে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। গত শনিবার এ ঘটনা ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় হামিরদি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, জাল ভোট দিতে এলে পুলিশ ওই ইউনিয়নের মো. সাহিদ (২৫), সোনিয়া আক্তার (২০), মোসাম্মৎ সাবিনা (২১) ও রোকেয়া বেগমকে (৫০) গ্রেপ্তার করে। পরে বেলা সাড়ে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ফরিদপুর অফিস