একনজরে
১৮০টি ইয়াবা বড়িফেনীর পরশুরামে ১৮০টি ইয়াবা বড়িসহ নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাতে ভারত থেকে উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ওই ইয়াবা পাচার করে ঢাকার মালিবাগে পাঠানো হচ্ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজিবির সুবার বাজার সীমান্ত ফাঁড়ির হাবিলদার রেফায়েত উল্লাহ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরশুরাম (ফেনী) প্রতিনিধিগুণীজন সংবর্ধনা‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটের ক্রীড়া, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জেলার ৬২ জন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমীতে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধিদিনভর ১৪৪ ধারাপাবনার ফরিদপুর উপজেলার পৌর এলাকা গতকাল মঙ্গলবার দিনভর ১৪৪ ধারার আওতায় ছিল। বিএনপির বিবদমান দুই পক্ষ একই সময় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় উপজেলা প্রশাসন সোমবার রাতে ১৪৪ ধারা জারি করে। ইউএনও ডি এম আতিকুর রহমান বলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিমের সমর্থিত ব্যক্তিরা একই সময় পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পৌরসভার সব এলাকা সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধারার আওতায় ছিল। পাবনা অফিসমাদক ব্যবসায়ীর দণ্ডকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক পাচারের দায়ে আসতারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেওয়া হয়। আসতারুল প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। মঙ্গলবার সকালে গাঁজা পাচারের সময় প্রাগপুর সড়ক থেকে দুই কেজি গাঁজাসহ পুলিশ তাঁকে আটক করে। পরে বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মো. মুস্তাফা কামালের কার্যালয়ে হাজির করা হয়। দণ্ড দেওয়ার পর গতকালই তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। দৌলতপুর থানার ওসি মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিসকৃতী সংবর্ধনাটিআইবি ও সনাকের পক্ষ থেকে গত সোমবার সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কের পৌর মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছে। আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দেলওয়ার হায়দার। বক্তব্য দেন সুশান্ত ঘোষ, অধ্যক্ষ দিলারা বেগম, হেনরী সরদার, কল্যাণ ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত ছাত্রছাত্রীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা