একনজরে
বিস্ফোরণে ছাত্রীর মৃত্যুগতকাল বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছোট বাখুয়া গ্রামে প্রেশার কুকার বিস্ফোরণে সুমী খাতুন (১২) নামের এক কিশোরী নিহত হয়েছে। সে ওই গ্রামের ফরোজ আলীর মেয়ে এবং উল্লাপাড়া মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সুমীর পরিবার সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে সুমী রান্নাঘরে প্রেশার কুকারে ডাল রান্না করছিল। হঠাৎ বিকট শব্দে প্রেশার কুকার বিস্ফোরিত হলে কুকারের ভাঙা অংশ তার চোখ, বুক ও গলায় বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিগাঁজাচাষির দণ্ডসিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়া গ্রামের আজমত আলী (৩৮) দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে গাঁজার চাষ করে আসছিলেন। খবর পেয়ে গতকাল বুধবার পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ির ছয়টি গাঁজাগাছ থেকে ২০ কেজি গাঁজাসহ আজমত আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে শাহজাদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপীরগাছায় কর্মশালাঅ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে গ্রাম আদালত কার্যকর করতে কমিউনিটি কর্মশালা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিনা আক্তার, শেখ মো. ফরিদ প্রমুখ। কর্মশালায় অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধিঅস্ত্র ও গুলি উদ্ধারর্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার ভোরে জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম নতুনপাড়া থেকে পাঁচটি ভারতীয় ওয়ান শ্যুটারগান, ৩০৩ রাইফেলের দুটি গুলি ও চায়না রাইফেলের তিনটি গুলি উদ্ধার করেছেন। র্যাব চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার এএসপি রেজাউল করিম জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া এলাকা দিয়ে একটি চক্র ভারত থেকে অস্ত্র ও গোলাবারুদ পাচার করে নিয়ে আসবে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা মঙ্গলবার রাত থেকে ওত পেতে থাকেন। সীমান্ত পেরিয়ে অস্ত্রধারীরা বুধবার ভোররাতে নতুনপাড়া গ্রামে প্রবেশ করলে র্যাবের সদস্যরা তাঁদের আটক করতে এগিয়ে যান। একপর্যায়ে র্যাবের সদস্যরা দুই দিক থেকে ধাওয়া করলে অস্ত্রব্যবসায়ীরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। এরপর সেখান থেকে একটি ব্যাগে ভর্তি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিবাজেট ঘোষণাখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক গত মঙ্গলবার বেলা ১১টায় ২০১১-১২ অর্থবছরের জন্য ১৭৯ কোটি ৬৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৮৩ লাখ টাকা এবং সরকারি অনুদাননির্ভর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮১ লাখ টাকা। ২০১১-১২ অর্থবছরের বাজেটকে উন্নয়নমুখী উল্লেখ করে মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, এ বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নের পরিকল্পনা রয়েছে। তাছাড়া নতুন কোনো কর আরোপের প্রস্তাবও করা হয়নি। কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মেমরী সুফিয়া রহমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। খুলনা অফিস