একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মায় মৃত্যুপাবনায় গত ১৫ মাসে ৫৬ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। নতুন করে আরও এক হাজার ২৯৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। শহর অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা সিভিল সার্জন কার্যালয়ে লেপ্রা বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এতে সিভিল সার্জন খলিলুর রহমান, লেপ্রা বাংলাদেশের পাবনা জেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  পাবনা অফিসনয় দফা দাবিনানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জাতীয় আদিবাসী পরিষদ সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করেছে। দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা সাংবিধানিক স্বীকৃতি, ভূমি বন্দোবস্ত, আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ ৯ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও কার্যালয় চত্বরে আলোচনা সভা হয় ।  ঠাকুরগাঁও প্রতিনিধিপুনর্গণনার দাবিইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবিতে নীলফামারীর ডোমারের গোমনাতীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ডোমারের গোমনাতী ইউনিয়ন বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদের কয়েকজন পরাজিত প্রার্থীসহ কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় সদস্য পদের নুরুন্নবী, রবিউল ইসলাম, রবিউল আলম চৌধুরীসহ কয়েকজন বক্তব্য দেন। তাঁরা ওই ইউনিয়নের বসুনিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২ জুন হওয়া ভোটের ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন।  নীলফামারী প্রতিনিধিবজ্রপাতে নিহতসাতক্ষীরার শ্যামনগরে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন বন্যতলা গ্রামের ফজলুর রহমান (২০) ও ধুমঘাট গ্রামের ভক্তি রায় (২৫)। সকাল আটটায় ফজলুর রহমান তাঁদের বাড়ির সামনের সড়ক দিয়ে বাড়িতে আসার সময় বজ্রপাতে মারা যান। একই সময়ে ধুমঘাট গ্রামের ভক্তি রায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপানিতে ডুবে মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে মেহেদী হাসান (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগজোত গ্রামে এ ঘটনা ঘটে। সে মহিষকুণ্ডি এলাকার আনারুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বন্ধুদের সঙ্গে সে নদীতে গোসল করতে গিয়েছিল। নদীতে নামার পর মেহেদী ডুব দেয়। উঠে না আসায় তার বন্ধুরা চিৎকার দেয়। কিছুক্ষণ পর তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে।  কুষ্টিয়া অফিসঅস্ত্র ও গুলি উদ্ধারখুলনায় র‌্যাব-৬-এর একটি দল বুধবার রাতে সোনাডাঙ্গা থানার মন্নুজান সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তিনটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, চারটি পাইপগান, চারটি তাজা বোমা ও দুটি গুলি উদ্ধার করেছে। একটি থলে থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৬-এর লে. কমান্ডার নূর-ই-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে ধরা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও বোমা সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।  খুলনা অফিসস্বীকৃতির দাবিতেসাংবিধানিক স্বীকৃতি ও সম্পদের ওপর মালিকানার দাবিতে সুনামগঞ্জের আদিবাসীরা গতকাল বৃহস্পতিবার সভা করেছেন। সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ আয়োজনে সকাল ১০টার দিকে সভা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এতে জেলার ছয়টি উপজেলায় বসবাসরত অন্তত ৪০০ আদিবাসী অংশ নেন। সুনামগঞ্জ প্রতিনিধি তরুণীর লাশ উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরপাড় থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিজরিমানাকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮২ জন প্রার্থীর কাছ থেকে এক লাখ সাত হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহ ধরে চলা অভিযানে আচরণবিধি ভঙ্গের দায়ে ওই জরিমানা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন সমন্বয়কারী জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আগামী শনিবার উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিআলোচনা সভানগরের ফুটপাত হকারমুক্ত করার দাবি জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। গত বুধবার রাতে নগরের মিলেনিয়াম মার্কেটের ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি শেখ মকন মিয়া, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তুরন মিয়া, নাজমুল হক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবরার আহমেদ প্রমুখ।  সিলেট প্রতিনিধি