একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষকের যাবজ্জীবনকুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. সাজেদুল করিম গত বৃহস্পতিবার ধর্ষণের দায়ে জামাত আলী (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর নাগেশ্বরীর আলোকনগর গ্রামের জামাত আলী প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনার পর তাঁর স্বামী তাঁকে তালাক দেন। এ ব্যাপারে পুলিশের সাহায্য না পেয়ে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মোকদ্দমা দায়ের করেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবার্ষিক সভাপ্রত্যেক নবজাতকের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। মা ও শিশুর মৃত্যুহার রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার বগুড়া শহরে স্ত্রীরোগ ও প্রসূতি বা গাইনি চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ আহ্বান জানান। গাইনি চিকিৎসকদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৩৮তম বার্ষিক সাধারণ সভা ও ২০তম জাতীয় বৈজ্ঞানিক অধিবেশন ওই দিন বগুড়া শহরের একটি মোটেলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় কয়েকটি বৈজ্ঞানিক অধিবেশন হয়। এতে সারা দেশের পাঁচ শতাধিক স্ত্রীরোগ-বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।  নিজস্ব প্রতিবেদক, বগুড়াজিয়ারতে গিয়েদুই দিন আগে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সহকর্মী আবদুল ওয়াদুদ চৌধুরীর কবর জিয়ারত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুজন। একজন সহকর্মীর কবরের পাশেই মারা যান, অন্যজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে দেখতে এসে একইভাবে অসুস্থ হন আরেক সহকর্মী। গত বৃহস্পতিবার ঝিনাইদহে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তৈয়বুর রহমান, অসুস্থ হয়ে পড়া রবিউল ইসলাম ও আতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা-কর্মী। সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তৈয়বুর সম্ভবত হূদেরাগে ভুগছিলেন। অন্য দুজন সহকর্মীর অবস্থা দেখে মনে হয়েছে, তাঁরা মানসিক কষ্টে অসুস্থ হয়েছিলেন।’ নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবাঘের আক্রমণেমাত্র এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের ঢাংমারী এলাকায় বাঘের আক্রমণে আরেক জেলের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে বনের হুলারখালে মাছ ধরার সময় আক্রমণের শিকার হন নূরনবী নামের এক জেলে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, হুলারখালে বুধবার বেলা তিনটার দিকে মাছ ধরছিলেন নূরনবী (২৬)। হঠাৎ একটি বাঘ নূরনবীর ওপর হামলে পড়ে এবং টেনে বনের ভেতরে নিয়ে যায়। পরে তাঁর সঙ্গের জেলেরা দলবেঁধে চিৎকার করতে করতে বনের ভেতরে ঢুকলে বাঘটি নূরনবীকে ফেলে রেখে চলে যায়। নূরনবীর বাড়ি খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে।  মংলা (বাগেরহাট) প্রতিনিধি