একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ শেষমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামে চার দিনব্যাপী তাঁত চালানো ও কাপড় বুনন প্রশিক্ষণ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তত্ত্বাবধানে খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে। শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রামের আদিবাসী টিপরা (ত্রিপুরা) ও রামনগর গ্রামের আদিবাসী মণিপুরি সম্প্রদায়ের আটজন নারী এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী আটজনের প্রত্যেককে একটি করে কোমর তাঁত ও সাত কেজি করে সুতা বিতরণ করেন প্রকল্পের সমন্বয়কারী এ কে এম শওকত হাসান। বক্তব্য দেন আরডিআরএস কর্মকর্তা নাজিম উদ্দিন কাজী, মো. মাহমুদুল হাসান, মো. তাজউদ্দিন আহমেদ, প্রশিক্ষক অহেলা দেবী ও মো. আবদুল কাদের সিদ্দিকী প্রমুখ। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিগাড়িতে আগুনসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে একটি প্রাইভেট কার, পাওয়ার পাম্প ও পাওয়ার ট্রিলারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী জঙ্গলপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। থানার উপপরিদর্শক (এসআই) শরিফ সাজাওয়ার বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। বিষয়টির তদন্ত চলছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি‘সিটিজেন সম্মাননা’সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রংপুরে ষাটোর্ধ্ব ১০০ জন বিশিষ্ট ব্যক্তিকে গতকাল শনিবার ‘সিটিজেন সম্মাননা’ দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুর পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ। নিজস্ব প্রতিবেদক, রংপুর সাফল্যের ধারা অক্ষুণ্ন২০১০ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখেছে। শাজাহানপুর উপজেলায় মোট ৪৭ জন বৃত্তিপ্রাপ্তের মধ্যে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ৪৫টি। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ১৫ জন। এ বছর বিদ্যালয়টি থেকে জেএসসি পরীক্ষায় ২৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এই বিদ্যালয় থেকে ২৩১ জন পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছিল ৩৯ জন। আর পুরো উপজেলায় বৃত্তি পেয়েছিল ৪৫ জন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপ্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিরাজগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক যুগের কথার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সংবাদ কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি, প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুবে খোদা, উদীচীর সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জউত্ত্যক্ত করার দায়ে...কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসান শেখ (২৪) নামের এক তরুণকে এ দণ্ড দেন। তাঁর বাড়ি উপজেলা সদরের বিএস ডাঙ্গি গ্রামে। জানা গেছে, ওই তরুণ দীর্ঘদিন ধরে চরভদ্রাসন সরকারি কলেজের এক ছাত্রীকে (১৭) উত্ত্যক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার ছাত্রীটি এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়। ফরিদপুর অফিসনবীনবরণইভ টিজিং প্রতিরোধে দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করে এবং মাদককে ‘না’ বলার শপথ নিয়ে গতকাল শনিবার যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে তিন শতাধিক নবাগত ছাত্রীকে বরণ করে নেওয়া হয়েছে। নবীনবরণ উপলক্ষে কলেজ মিলনায়তনে বেলা ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীনদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনিরামপুর (যশোর) প্রতিনিধিমহানাম যজ্ঞানুষ্ঠানবিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় পঞ্চম বার্ষিকী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও চতুর্থ বার্ষিকী ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন আজ রোববার থেকে রাজবাড়ীর গোয়ালন্দ মঠমন্দির শ্রীঅঙ্গন চত্বরে শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণ সেবা সংঘ গোয়ালন্দ আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রোববার বেলা ১১টা এক মিনিটে গীতাপাঠের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। এতে কুমিল্লা, বাগেরহাট, ঝিনাইদহ, গোপালগঞ্জ, যশোর, ঢাকা, নওগাঁ ও গোয়ালন্দের বিভিন্ন সংগঠন নামসুধা পরিবেশন করবে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি