একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার একটি বাড়ি থেকে ডাকাতেরা ২৫ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত শনিবার রাতে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ওই বাড়ির ভাড়াটিয়া সুরেন্দ্র দাস ও তাঁর স্ত্রী সুরবালা দাস। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিদেয়াল ধসে মৃত্যুগাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের কিত্তারপুকুর এলাকায় মাটির দেয়ালে চাপা পড়ে মারা গেছে এক শিশু। শিশুটির নাম সাব্বির হোসেন (৮)। তার বাবা কামরুজ্জামান সৌদি-প্রবাসী। গতকাল সাব্বির মাটির তৈরি একটি ঘরের পাশে খেলা করছিল। এ সময় বারান্দার দেয়ালের একটি অংশ তার ওপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিমোটরসাইকেল ছিনতাইনীলফামারীর সৈয়দপুরে দুটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা আরোহীদের ছুরিকাঘাত করে পাশের ধানখেতে হাত-পা বেঁধে ফেলে রাখে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে। ছিনতাইকারীরা রাত আটটার দিকে মহাসড়কে রশি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর পর দুটি মোটরসাইকেল আটকে দেয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশের তৎপরতা থেমে নেই। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঅকালমৃত্যুকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহজাহান আলী (২৫) মারা গেছেন। গত শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান। গতকাল রোববার সকালে সাদ্দাম হোসেন হলের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার চান্দানাইশ গ্রামের মাকছাদুর রহমানের ছেলে ও সাদ্দাম হোসেন হলের আবাসিক ছাত্র ছিলেন। উপাচার্য এম আলাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের একটি সম্ভাবনা ঝরে গেল। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি